এক নজরে Nokia 9 PureView ফোনের পাঁচটি রিয়ার ক্যামেরা

বিজ্ঞাপন
আপডেট: 7 ফেব্রুয়ারি 2019 15:33 IST
হাইলাইট
  • Nokia 9 PureView ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকবে
  • ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হবে

Nokia 9 PureView ফোনের পিছনে থাকবে Zeiss ব্র্যান্ডের পাঁচটি ক্যামেরা

Photo Credit: 91Mobiles

ফ্ল্যাগশিপ বাজারে Nokia -র বাজি Nokia 9 PureView। এই ফোনের প্রধান আকর্ষণ পাঁচটি রিয়ার ক্যামেরা।  গত কয়েক মাস ধরেই ইন্টারনেটে একাধিক রিপোর্টে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে Nokia 9 PureView ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে।  এই ছবিতে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা  আর ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। ছবিতে নীল রঙের Nokia 9 PureView ফোনের পিছনে Android One  লেখা দেখা গিয়েছে।

সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে পরবর্তী ফ্ল্যাগশিপ Nokia 9 PureView ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে।  এই ছবিতে ফোনের পিছনে Zeiss ব্র্যান্ডের পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে।  ফোনের পিছনে বৃত্তাকার থাকবে এই ক্যামেরাগুলি। সাথে থাকবে LED ফ্ল্যাশ।  এই প্রথম কোন স্মার্টফোনে পাঁচটি রিয়ার ক্যামেরা ব্যবহার হয়েছে।

Advertisement

24 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হতে পারে Nokia 9 PureView। ইতিমধ্যেই সামনে এসেছে এই লঞ্চ ইভেন্ট এর টিজার।

সম্প্রতি লঞ্চ হওয়া অন্যান্য ফোনের মতো Nokia 9 PureView ফোনের ডিসপ্লের উপরে থাকছে না কোন নচ। ফোনের ডিসপ্লের উপরে ডানদিকে Nokia  ব্র্যান্ডিং চোখে পড়েছে।  ডিসপ্লের উপরে বাঁদিকে থাকছে সেলফি ক্যামেরা। Android One  প্রোগ্রামের অধীনে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন।  লঞ্চের সময় Nokia 9 PureView ফোনে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 PureView ফোনে থাকবে 5.99 ইঞ্চি HDR10 FHD+ ডিসপ্লে,, 8GB RAM, 256GB স্টোরেজ, 4,150 mAh ব্যাটারি আর Snapdragon 845 চিপসেট। তবে কয়েকটি রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে থাকতে পারে লেটেস্ট Snapdragon 855 চিপসেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, Nokia 9 PureView, Nokia 9
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  2. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  3. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  4. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  5. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  6. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  7. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  8. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  9. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  10. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.