Nokia 9 এর পিছনে থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা আর সামনে বেজেল লেস ডিসপ্লে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 সেপ্টেম্বর 2018 18:59 IST
হাইলাইট
  • Nokia 9 ফোনে থাকবে পাঁচটি ক্যামেরা
  • Nokia 9 এ থাকবে শরু বেজেল
  • ডিসপ্লের উপরে থাকবে কালো নচ

Nokia 9 ফোনের পিছনে পাঁচটি ক্যামরা থাকবে।

Photo Credit: Twitter/ Benjamin Geskin

 

মোবাইল ক্যামেরায় বিপ্লব আনতে চলেছে Nokia। সম্প্রতি Nokia –র পরবর্তী ফ্ল্যাগশিপ Nokia 9 ফোনে থাকবে পাঁচটি ক্যামেরা। সম্প্রতি এই ফোনের একাধিক ছবি প্রকাশিত হয়েছে। এর আগে কোন ফোনে এত ক্যামেরা দেখা যায়নি। এই কামেরায় থাকতে চলেছে Zeiss লেন্স। বৃত্তাকারে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। ক্যামেরার সাথেই থাকবে একটি LED ফ্ল্যাশ।

সামনে থেকে ফোনের ডিজাইন Nokia 6.1 Plus এর মতো। ছবিতে দেখা গিয়েছে Nokia 9 এ থাকবে শরু বেজেল। এর সাথেই ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। Google এর Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হবে। এর ফলে এই ফোনের সফটওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে থাকবে সয়ং Google।

সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া এক ছবিতে দেখা গিয়েছে গিয়েছে Nokia 9 এ থাকবে শরু বেজেল। এর সাথেই ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। একই সাথে ফোনের পিছনে পাঁচটি ক্যামরা থাকবে।

সম্প্রতি চিনের এক ওয়েবসাইটে Nokia 9 এর ছবি প্রকাশিত হয়েছিল। । এই ছবিতে দেখা গিয়েছে নতুন এই ফোনের মডেল নম্বর TA-1094। ফোলের পিইছনে  থাকবে গ্লসি ফিনিশ। এই ফোনের পিছনেই সাতটি কাট আউট দেখা গিয়েছে। এই সাতটির মধ্যে পাঁচটি ক্যামেরা। একটি ফ্ল্যাশ। তবে শেষ কাট আউটের কারন জানা যায়নি। এছাড়াও ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে Nokia 9 ফোনের ডিসপ্লের নীচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অথবা শুধুমাত্র ফেস আনলক ফিচার সহ বাজারে আসতে পারে এই ফোন।

Advertisement

2018 সালেই Nokia 9 বাজারে আসার কথা ছিল। তবে ক্যামেরা মডিউলে সমস্যার জন্য এই ফোনলঞ্চ পিছিয়ে যায়। আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে বাজারে আসবে নতুন এই ফ্ল্যাগশিপ।

আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Android One প্রজেক্টের অধীনে লঞ্চ হতে পারে Nokia 9। লঞ্চের সময় এই ফোনে থাকতে পারে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এছাড়াও Nokia 9 এ থাকবে 6.01 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট 8GB RAM  আর 256GB স্টোরেজ। নতুন ফ্ল্যাগশিপে 3900 mAh ব্যাটারি ব্যবহার করেছে Nokia।আগে রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 রিয়ার ক্যামেরায় 41MP+20MP+9.7MP তিনটি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে Xenon LED ফ্ল্যাশ। তবে এই সবই ইন্টারনেট থেকে পাওয়া খবর। এই ফোনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি Nokia।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia 9, Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.