সফটওয়্যার আপডেট পেল পাঁচটা ক্যামেরার এই Nokia স্মার্টফোন

ভারতে Nokia 9 PureView গ্রাহকরা Android 10 আপডেট পেতে শুরু করলেন।

সফটওয়্যার আপডেট পেল পাঁচটা ক্যামেরার এই Nokia স্মার্টফোন

আপডেটের পরে Nokia 9 PureView-তে ডার্ক মোড পৌঁছবে

হাইলাইট
  • Nokia 9 PureView-এ আপডেটের সাইজ 839MB
  • Android 10 আপডেট পৌঁছেছে
  • 34,999 টাকায় বিক্রি শুরু হচ্ছে ফোন
বিজ্ঞাপন

ভারতে Nokia 9 PureView গ্রাহকরা Android 10 আপডেট পেতে শুরু করলেন। বিশ্বের অন্যান্য দেশে 2019 সালের ডিসেম্বরে এই আপডেট পাঠানো শুরু করেছিল HMD Global। অবশেষে ভারতের গ্রাহকদের ফোনে আপডেট পৌঁছল। Android 10 আপডেটের সঙ্গেই এই ফোনে এপ্রিল মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। Settings > About Phone > System updates > Check for update থেকে Nokia 9 PureView গ্রাহকরা সাম্প্রতিকতর আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।

চলতি বছর ফেব্রুয়ারিতে Nokia 9 PureView-এর দাম এক ধাক্কায় 15,000 টাকা কমিয়েছিল ফিনল্যান্ডের কোম্পানিটি। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে 34,999 টাকায় বিক্রি শুরু হয়েছে এই ফোন। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 49,999 টাকা। Nokia 9 PureView-এর পিছনে পাঁচটি ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia 9 PureView স্পেসিফিকেশন

Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

স্মার্টফোন বিক্রিতে Samsung-কে টপকে দুই নম্বরে Vivo, এক নম্বরে কে?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »