স্মার্টফোন বিক্রিতে Samsung-কে টপকে দুই নম্বরে Vivo, এক নম্বরে কে?

ভারতে স্মার্টফোন বিক্রিতে Samsung কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল Vivo। 2020 সালের প্রথম ত্রৈমাসিকে গোটা দেশে মোট 67 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি।

স্মার্টফোন বিক্রিতে Samsung-কে টপকে দুই নম্বরে Vivo, এক নম্বরে কে?

চলতি বছরে জানুয়ারি থেকে মার্চের মধ্যে 67 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে Vivo

হাইলাইট
  • চলতি বছর প্রথম ত্রৈমাসিকে 10 কোটি ফোন বিক্রি করেছে Xiaomi
  • দুই নম্বরে উঠে এসেছে Vivo
  • 39 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে Realme
বিজ্ঞাপন

ভারতে স্মার্টফোন বিক্রিতে Samsung কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল Vivo। সম্প্রতি এই তথ্য জানিয়েছে মার্কেট রিসার্চ সংস্থা Canalys। এই মুহূর্তে ভারতের স্মার্টফোন বাজারের 19.9 শতাংশ দখল করে রয়েছে Vivo। 2020 সালের প্রথম ত্রৈমাসিকে গোটা দেশে মোট 67 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে চিনের কোম্পানিটি। 2019 সালের প্রথম ত্রৈমাসিকে এই সংখ্যাটা ছিল 45 লক্ষ। অর্থাৎ এক বছরে 48.9 শতাংশ বৃদ্ধি হয়েছে কোম্পানি।

অন্যদিকে Samsung-এর মার্কেট শেয়ার 18.9 শতাংশ। কোম্পানির বৃদ্ধির হার কমেছে 13.7 শতাংশ। চলতি বছর প্রথম ত্রৈমাসিকে 63 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে সংস্থাটি। 2019 সালের জানুয়ারি থেকে মার্চে এই সংখ্যাটি ছিল 73 লক্ষ।

indiashipments q12020 canalys Data

Canalys-এর প্রকাশ করা তথ্য
ছবি: Canalys

50X জুম সহ বাজারে এল Mi 10 Youth Edition 5G

প্রতিযোগীদের অনেকটা পিছনে ফেলে ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে Xiaomi। ভারতের বাজারের 30.6 শতাংশ বেজিংয়ের কোম্পানির পকেটে। চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে মোট 1 কোটি 3 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi। এই সময়ে কোম্পানির বৃদ্ধির পরিমাণ 8.4 শতাংশ।

উল্লেখযোগ্য ভাবে চার নম্বরে উঠে এসেছে Realme। চলতি বছর প্রথম ত্রৈমাসিকে মোট 39 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে Realme। এই তালিকায় পাঁচ নম্বরে Oppo।একই সময়ে মোট 28 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »