50X জুম সহ বাজারে এল Mi 10 Youth Edition 5G, বিক্রি শুরু চলতি সপ্তাহে

Mi 10 Youth Edition 5G-তে রয়েছে Snapdragon 765G চিপসেট, 4,160 mAh ব্যাটারি ও 50X ডিজিটাল জুম।

50X জুম সহ বাজারে এল Mi 10 Youth Edition 5G, বিক্রি শুরু চলতি সপ্তাহে

চারটি রঙে পাওয়া যাবে Mi 10 Youth Edition 5G

হাইলাইট
  • Mi 10 Youth Edition 5G-তে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট
  • থাকছে 50X ডিজিটাল জুম
বিজ্ঞাপন

সপ্তাহের শুরুতেই চিনে আরও একটা নতুন স্মার্টফোন নিয়ে এল Xiaomi। সোমবার লঞ্চ হয়েছে Mi 10 Youth Edition 5G। তুলনামূলক কম দামের এই ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। সম্প্রতি মধ্যবিত্তের পকেটে 5G পৌঁছে দিলে Realme এনেছিল X50m 5G। সেই ফোনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই নতুন ফোন নিয়ে এল Xiaomi। Mi 10 Youth Edition 5G-তে রয়েছে Snapdragon 765G চিপসেট, 4,160 mAh ব্যাটারি ও 50X ডিজিটাল জুম।

Mi 10 Youth Edition 5G-র দাম

একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে চিনে এই ফোন নিয়ে এসেছে Xiaomi। Mi 10 Youth Edition 5G-র দাম শুরু হচ্ছে 2,099 ইউয়ান (প্রায় 22,500 টাকা) থেকে। 30 এপ্রিল চিনে এই 5G ফোন বিক্রি শুরু করবে Xiaomi।

দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে MIUI 12, কবে পাবেন আপডেট?

Mi 10 Youth Edition 5G স্পেসিফিকেশন

Mi 10 Youth Edition 5G-তে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.57 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

এই ফোনগুলিতে পৌঁছবে MIUI 12, জানিয়ে দিল Xiaomi

এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ক্যামেরা, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

সাধ্যের মধ্যেই 5G ফোন! 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X50m 5G

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য থাকছে 5G SA/NSA, USB Type-C port, Wi-Fi 5, Bluetooth v5.1, NFC, GPS, 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনে রয়েছে 4,160 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 22.5W ফাস্ট চার্জিং। Mi 10 Youth Edition 5G-র ওজন 192 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.57-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4160mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »