এই ফোনগুলিতে পৌঁছবে MIUI 12, জানিয়ে দিল Xiaomi

সোমবার গোটা বিশ্বের সামনে MIUI 12 নিয়ে এসেছে Xiaomi। কোম্পানি জানিয়েছে চিনে 40টি Xiaomi ফোনে এই আপডেট পৌঁছে যাবে।

এই ফোনগুলিতে পৌঁছবে MIUI 12, জানিয়ে দিল Xiaomi

MIUI 12-এ থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইনের ইন্টারফেস

হাইলাইট
  • 40Ta Xiaomi ফোনে MIUI 12 পৌঁছবে
  • জুন মাসে আপডেট পাঠানপো শুরু হবে
  • MIUI 12-এ একগুচ্ছ নতুন ফিচার যোগ হয়েছে
বিজ্ঞাপন

নতুন ডিজাইন ও সুরক্ষা ফিচার সহ সোমবার গোটা বিশ্বের সামনে MIUI 12 নিয়ে এসেছে Xiaomi। কোম্পানি জানিয়েছে চিনে 40টি Xiaomi ফোনে এই আপডেট পৌঁছে যাবে। ইতিমধ্যেই সেই ফোনগুলির তালিকা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে অন্যতম Mi 10 Pro, Mi 10, Mi 10 Youth Edition, Mi 9 Pro 5G, Mi 9 Transparent Edition, Mi 9। জুন থেকে বিভিন্ন  Xiaomi ফোনে আপডেট পৌঁছরে শুরু করবে।

এই ফোনগুলিতে পৌঁছবে MIUI 12 আপডেট

প্রথম ধাপে জুনে Mi 10 Pro, Mi 10, Mi 10 Youth Edition (aka Mi 10 Lite Zoom Edition), Mi 9 Pro 5G, Mi 9 Transparent Edition, Mi 9, Redmi K30 Pro Zoom Edition, Redmi K30 Pro, Redmi K30 5G, Redmi K30, Redmi K20 Pro Premium Edition, Redmi K20 Pro ও Redmi K20-তে MIUI 12 আপডেট পাঠাবে Xiaomi।

এর পরে দ্বিতীয় ধাপে  Mi Mix 3, Mi Mix 2S, Mi CC9 series, Mi 9 SE, Mi 8 series, Redmi Note 8 Pro, Redmi Note 7 Pro ও Redmi Note 7-এ পৌঁছবে আপডেট।

দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে MIUI 12, জানাল Xiaomi

miui 12 list of phones full iui

ছবি: Weibo

পরবর্তী ধাপে  Mi CC9e, Mi Mix 2, Mi 8 Youth Edition, Mi 8 SE, Mi 6X, Redmi Note 8, Redmi 8, Redmi 8A, Redmi 7, Redmi 7A, Redmi 6 Pro, Redmi 6, Redmi 6A, Redmi Note 5, Redmi S2, Mi Note 3 ও Mi Max 3 গ্রাহকরা আপডেট পাবেন।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

জুন মাসে প্রথম ধাপের আপডেট শুরু হলেও পরের ধাপে কবে আপডেট পাঠানো হবে জানা যায়নি। আপাতত চিনে MIUI 12 আপডেট পাঠানোর কথা জানালেও ভারতে কবে এই আপডেট আসবে জানায়নি বেজিংয়ের সংস্থাটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »