দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে MIUI 12, কবে পাবেন আপডেট?

12 -এর ঘোষণা করেছে Xiaomi। এটাই কোম্পানির লেটেস্ট Android স্কিন। নতুন MIUI ভার্সনে যোগ হয়েছে নতুন ডিজাইন, অতিরিক্ত সুরক্ষা, নতুন অ্যানিমেশন ও নতুন লাইভ ওয়ালপেপার।

দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে MIUI 12, কবে পাবেন আপডেট?

MIUI 12 -এ থাকছে নতুন লাইভ ওয়ালপেপার

হাইলাইট
  • MIUI 12-এর ঘোষণা করল Xiaomi
  • থাকছে নতুন ইউজার ইন্টারফেসক
  • সুরক্ষায় জোর দিয়েছে কোম্পানি
বিজ্ঞাপন

Mi 10 Youth Edition 5G লঞ্চের সঙ্গেই সোমবার MIUI 12 -এর ঘোষণা করেছে Xiaomi। এটাই কোম্পানির লেটেস্ট Android স্কিন। নতুন MIUI ভার্সনে যোগ হয়েছে নতুন ডিজাইন, অতিরিক্ত সুরক্ষা, নতুন অ্যানিমেশন ও নতুন লাইভ ওয়ালপেপার। আপডেটের পরে একাধিক উনিন্ডোতে মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতায় উন্নতি হয়েছে। জুন থেকে বিভিন্ন Xiaomi ডিভাইসে এই আপডেট পৌঁছতে শুরু করবে।

নতুন ইউজার ইন্টারফেস

MIUI 12-এ ইউজার ইন্টারফেসে নতুন ডিজাইন ব্যবহার হয়েছে। আপডেটের পরে ইউজার ইন্টারফেসে লেখার মধ্যে দূরত্ব বাড়বে। ফলে পড়তে সুবিধা হবে। এছাড়াও লেখার সঙ্গে প্রাসঙ্গিত গ্রাফিক্স যোগ হয়েছে। আপডেটের পরে যোগ হচ্ছে Android 10 নেভিগেশন জেসচার।

miui12 main 1 MIUI 12

MIUI 12 ইন্টারফেসে যোগ হয়েছে একাধিক নতুন গ্রাফিক্স

এছাড়াও MIUI 12-এ একাধিক নতুন লাইভ ওয়ালপেপার নিয়ে এসেছে Xiaomi। এই লাইভ ওয়ালপেপারে প্রথমে দূর থেকে মঙ্গল গ্রহ দেখা যাবে। ফোন আনলক করলেই মঙ্গলপৃষ্ঠে জুম হবে। ডার্ক মোডে রাতের আলোতে মঙ্গলগ্রহ দেখা যাবে।

ezgifcom optimize 2 MIUI 12

MIUI 12 লাইভ ওয়ালপেপার

এছাড়াও যোগ হয়েছে মাল্টি উইন্ডো ফ্লোটিং চ্যাট।

এই ফোনগুলিতে পৌঁছবে MIUI 12, জানিয়ে দিল Xiaomi

নতুন প্রাইভেসি ফিচার

Xiaomi জানিয়েছে Android-এর বর্ধিত সুরক্ষা পরীক্ষায় পাশ করেছে MIUI 12। ফ্লেয়ার নামে একটি নতুন ট্যাবে সব অ্যাপ পার্মিশন এক ঝলকে দেখে নেওয়া যাবে। কোন অ্যাপ ক্যামীরা অথবা জিপিএস ব্যবহার শুরু করলে গ্রাহককে সতর্ক করা হবে। এছাড়াও নতুন মাস্ক ফিচারে কোন অ্যাপকে আইএমইআই, ক্যালেন্ডার, কল লগ সহ ব্যাক্তিগত তথ্য দেখতে দেবে না MIUI 12।

50X জুম সহ বাজারে এল Mi 10 Youth Edition 5G

MIUI 12-এর নতুন ফিচার

এছাড়াও সুস্থ থাকতে MIUI 12-এ নতুন ফিচার এসেছে। অতিরিক্ত ব্যাটারি খরচ না করেই সারাদিনে কত পা হাঁটলেন তা জানাবে আপনার স্মার্টফোন। এছাড়াও কয়েকটি শারীরিক কররত নিজে থেকেই ট্যাক করতে পারবে MIUI 12। কোম্পানি জানিয়েছে এই কাজ করতে গোটা দিনে 1 শতাংশের কম ব্যাটারি খরচ হবে। জুন থেকে বিভিন্ন Xiaomi ফোনে MIUI 12 আপডেট পৌঁছতে শুরু করবে। প্রথম ঝাপে  Mi 10 Pro, Mi 10, Mi 9 Pro 5G, Mi 9, Redmi K30 Pro, Redmi K30, Redmi K20 Pro ও Redmi K20-তে এই আপডেট পৌঁছবে। পরে ধাপে ধাপে বিভিন্ন Mi ও Redmi ফোনে এই আপডেট পাঠাবে বেজিংয়ের সংস্থাটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »