Realme P4 Lite পাওয়ারফুল 6,300mAh ব্যাটারির সাথে এলেও, 7.94 মিমি স্লিম প্রোফাইল বজায় রেখেছে।
Photo Credit: Realme
Realme P4 Lite packs a 6,300mAh battery, with support for 15W fast charging
Realme P4 Lite গত শুক্রবার ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ বাজেট ফোনটির সেল শুরু হয়েছে। প্রথম সেল উপলক্ষে সংস্থা 8,000 টাকার কমে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে। Realme P4 Lite পাওয়ারফুল 6,300mAh ব্যাটারির সাথে এসেছ। বিশাল ব্যাটারি থাকলেও, এটি 7.94 মিমি স্লিম প্রোফাইল বজায় রেখেছে।ডিভাইসের ক্যামেরা মডিউলের ভিতরে একটি লাইট রিং রয়েছে, যা নয়টি রঙ এবং পাঁচটি গ্লোয়িং মোডে কাস্টমাইজ করা যাবে। ফোনে IP54 জল ও ধুলোরোধী রেটিং, 12 জিবি ডাইনামিক র্যাম, AI কল নয়েজ রিডাকশন, ও সার্কেল টু সার্চ সহ বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্স পাওয়া যাবে।
Realme P4 Lite ভারতে দু'টি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। কোম্পানি 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 9,999 টাকা ও 11,999 টাকা রেখেছে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, বেস মডেলটি 7,999 টাকায় কেনা যাবে। লিমিটেড পিরিয়ড অফারে মোট 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
Realme P4 Lite মঙ্গলবার ফ্লিপকার্ট এবং কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে। এটি অবসিডিয়ান ব্ল্যাক, সি ব্লু, এবং বিচ গোল্ড কালার অপশনে উপলব্ধ।প্রথম সেল আজ রাত 11:59টায় শেষ হবে। আপনি পুরনো ডিভাইস বদলে নতুন ফোন কিনতে পারবেন। কারণ রিয়েলমি এক্সচেঞ্জ অফার দিচ্ছে।
রিয়েলমি পি4 লাইট মডেলের সামনে 6.78 ইঞ্চি আই কমফোর্ট ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 563 নিট ব্রাইটনেস, 180 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, 16.7 মিলিয়ন কালার, ও ডিসি ডিমিং সমর্থন করে। ফোনে অক্টা-কোর Unisoc T725 4G প্রসেসর দেওয়া হয়েছে। ইন্টার্নাল স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে Android 15 ভিত্তিক Realme UI 6.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।
Realme P4 Lite শক্তিশালী 6,300mAh ব্যাটারি সহ এলেও, ওজন 201 গ্রাম ও পুরুত্ব 7.94 মিমি। ব্যাটারি 15W ওয়্যার্ড ও 6W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ব্র্যান্ড দাবি করেছে, একবার চার্জ দিলে দুই দিন ব্যবহার করার মতো ব্যাকআপ পাওয়া যাবে। এটি ফুল চার্জে 46.5 ঘন্টা কলিং, 20.7 ঘন্টা ইউটিউব স্ট্রিমিং, 19 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রোলিং, ও13.6 ঘন্টা ক্যান্ডি ক্রাশ সাগা প্লেটাইম অফার করবে।
ফোনের পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। ব্যাক ক্যামেরায় ফটো মোড, ভিডিও মোড, প্রোফেশনাল মোড, পোট্রেট মোড, স্লো মোশন, টাইম-ল্যাপস, হাইপার-টেক্সট মোড, ডুয়াল ভিউ ভিডিও, স্টিকার, ও গুগল লেন্স মোড আছে। পিছনের ক্যামেরা 30fps-এ 1080P ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4