লঞ্চ হল টিজার, আসতে চলেছে নতুন Nokia X7

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 সেপ্টেম্বর 2018 18:48 IST
হাইলাইট
  • Nokia X7 লঞ্চের টিজার বাজারে ছাড়ল কোম্পানি
  • তাইওয়ানের ওয়েবসাইটে দুটি নতুন ছবি পোস্ট করা হয়েছে
  • এই ফোনের নাম সম্পর্কে এখনো কোন মন্তব্য করেনি HMD Global

জুন মাসে এক রিপোর্টে জানানো হয়েছিল ‘Phoenix’ কোড নামের এই ফোন 2018 সালের শেষের দিকে লঞ্চ হবে।

Photo Credit: Facebook/ NokiamobileTW

 

2018 সালে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Nokia। নতুন এই ফোনের নাম Nokia X7। কয়েক মাস আগেই Nokia X5 ও Nokia X6 ফোনদুটি লঞ্চ করেছিল HMD Global। নাম বদলে Nokia 5.1 Plus আর Nokia 6.1 Plus নামে ভারতে আসে এই দুটি ফোন। এবার Nokia X7 লঞ্চের টিজার বাজারে ছাড়ল কোম্পানি। তাইওয়ানে নতুন এই ফোনের টিজার লঞ্চ হয়েছে। তবে টিজারে ফোনের নাম জানানো হয়নি।

কোম্পানির তাইওয়ানের ওয়েবসাইটে দুটি নতুন ছবি পোস্ট করা হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে নতুন এই স্মার্টফোনে থাকবে লম্বা ডিসপ্লে। যদিও এই ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি।

সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া খবর সত্যি হলে এই ফোনের নাম হতে চলেছে Nokia X7। তবে রিপোর্টে জানানো হয়েছে এই ফোনের ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে।

জুন মাসে এক রিপোর্টে জানানো হয়েছিল ‘Phoenix’ কোড নামের এই ফোন 2018 সালের শেষের দিকে লঞ্চ হবে। এই ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 710 চিপসেট। তবে এই ফোনের নাম সম্পর্কে এখনো কোন মন্তব্য করেনি HMD Global।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.