12GB RAM সহ আজ ভারতে আসছে Nubia Red Magic 3: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 জুন 2019 08:33 IST
হাইলাইট
  • আজ লঞ্চ হচ্ছে Red Magic 3
  • এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন
  • থাকছে Snapdragon 855 চিপসেট

Nubia Red Magic 3 ফোনের ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট

সোমবার ভারতে নতুন গেমিং স্মার্টফোন নিয়ে আসছে Nubia। নতুন এই ফোনের নাম Red Magic 3। এই বছর এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। Red Magic 3 তে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 5,000 mAh ব্যাটারি আর Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ডিভাইস ঠান্ডা রাখার জন্য একটি বিশেষ ফ্যান ব্যবহার হয়েছে।

চিনে Red Magic 3 এর দাম শুরু হচ্ছে 2,899 ইউয়ান (প্রায় 29,100 টাকা) থেকে। আশা করা হচ্ছে ভারতে প্রায় 30,000 টাকা দামে লঞ্চ হবে এই ফোন। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে নতুন Nubia ফোনের টিজার প্রকাশিত হয়েছে।

Nubia Red Magic 3 ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 6.65 ইঞ্চি FHD+   90 Hz রিফ্রেশ রেট এর ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB RAM আর 256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nubia Red Magic 3 ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল গ্রাইমারি ক্যামেরা। সাথে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে একটি 5.,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 10 মিনিট চার্জ করে এক ঘ্নটা গেম খেলা যাবে। এর সাথেই থাকছে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার, থ্রিডি সারাউন্ড সাউন্ড আর লিকুইড কুলিং টেকনোলজি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • 90Hz refresh rate
  • Useful shoulder trigger buttons
  • Internal fan cools the phone effectively
  • Stereo speakers
  • Bad
  • Missing camera features
  • No video stabilisation
 
KEY SPECS
Display 6.65-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.