টার্বো ফ্যান, 8K ভিডিও রেকর্ডিং সহ লঞ্চ হল Nubia Red Magic 3

Red Magic 3 ফোনের প্রসেসর ঠান্ডা রাখার জন্য একটি ‘টার্বো ফ্যান’ ব্যবহার হয়েছে। দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে একটি 90Hz HDR ডিসপ্লে।

টার্বো ফ্যান, 8K ভিডিও রেকর্ডিং সহ লঞ্চ হল Nubia Red Magic 3

27 জুন বিক্রি শুরু হবে Red Magic 3

হাইলাইট
  • এই ফোনে থাকছে একটি 90Hz HDR ডিসপ্লে
  • 48 MP ক্যামেরায় 8K ভিডিও রেকর্ড করা যাবে
  • থাকছে স্টেরিও স্পিকার
বিজ্ঞাপন

অবশেষে লঞ্চ হল নতুন গেমিং ফোন Nubia Red Magic 3। ভারতে Black Shark 2 আর Asus ROG Phone এর সসাথে সরাসরি প্রতিযোগীতার সম্মুখীন হবে এই স্মার্টফোন। গেম খেলার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোন। ফোনের প্রসেসর ঠান্ডা রাখার জন্য একটি ‘টার্বো ফ্যান' ব্যবহার হয়েছে।  দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে একটি  90Hz HDR ডিসপ্লে। থাকছে ক্যাপাসিটিভ শোলডার ট্রিগার, স্টেরিও স্পিকার। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট 12GB RAM আর UFS 2.1 স্টোরেজ।

Nubia Red Magic 3 এর দাম

Nubia Red Magic 3 এর দাম শুরু হচ্ছে 35,999 টাকা থেকে। 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। টপ ভেরিয়েন্টে 12GB RAM আর 256GB স্টোরেজ সহ Nubia Red Magic 3 কিনতে 46,999 টাকা খরচ হবে। 27 জুন দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart থেকে বিক্রি শুরু হবে Nubia Red Magic 3।

nubia red magic 3 back gadgets 360 Nubia Red Magic 3

Nubia Red Magic 3 ফোনের পিছনে থাকছে একটি ক্যামেরা

Nubia Red Magic 3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nubia Red Magic 3 তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে গেমারদের জন্য একাধিম ফিচার থাকছে। এই ফোনে রয়েছে 6.65 ইঞ্চি FHD+ HDR AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 12GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Nubia Red Magic 3 ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল  Sony IMX586 প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় 8K ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে Wi-Fi, Bluetooth, USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, 4G LTE। Nubia Red Magic 3 ফোননের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট।  

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • 90Hz refresh rate
  • Useful shoulder trigger buttons
  • Internal fan cools the phone effectively
  • Stereo speakers
  • Bad
  • Missing camera features
  • No video stabilisation
Display 6.65-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »