12GB RAM সহ বিক্রি শুরু হল Nubia Red Magic 3: দাম, লঞ্চ অফার ও স্পেসিফিকেশন

Nubia Red Magic 3 ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট 12GB RAM আর UFS 2.1 স্টোরেজ।

12GB RAM সহ বিক্রি শুরু হল Nubia Red Magic 3: দাম, লঞ্চ অফার ও স্পেসিফিকেশন

জুন মাসে লঞ্চ হয়েছিল Nubia Red Magic 3

হাইলাইট
  • Nubia Red Magic 3 এর দাম শুরু হচ্ছে 35,999 টাকা থেকে
  • ইতিমধ্যেই Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে
  • এই ফোনে রয়েছে 12GB RAM
বিজ্ঞাপন

জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল নতুন গেমিং ফোন Nubia Red Magic 3। বৃহস্পতিবার ভারতে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। Nubia Red Magic 3 এর দাম শুরু হচ্ছে 35,999 টাকা থেকে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।  ভারতে Black Shark 2 আর Asus ROG Phone এর সসাথে সরাসরি প্রতিযোগীতার সম্মুখীন হবে এই স্মার্টফোন। এই ফোনের প্রসেসর ঠান্ডা রাখার জন্য একটি ‘টার্বো ফ্যান' ব্যবহার হয়েছে। গেম খেলার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোন। দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে একটি  90Hz HDR ডিসপ্লে। থাকছে ক্যাপাসিটিভ শোলডার ট্রিগার, স্টেরিও স্পিকার। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট 12GB RAM আর UFS 2.1 স্টোরেজ।

Nubia Red Magic 3 এর দাম

Nubia Red Magic 3 এর দাম শুরু হচ্ছে 35,999 টাকা থেকে। 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। টপ ভেরিয়েন্টে 12GB RAM আর 256GB স্টোরেজ সহ Nubia Red Magic 3 কিনতে 46,999 টাকা খরচ হবে। লঞ্চ অফারে এই ফোনের সাথে নো-কস্ট ইএমআই এর সুবিধা দিচ্ছে Flipkart। এছাড়াও SBI কার্ড গ্রাহকদের জন্য থাকছে 10 শতাংশ ছাড়।

Nubia Red Magic 3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nubia Red Magic 3 তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে গেমারদের জন্য একাধিম ফিচার থাকছে। এই ফোনে রয়েছে 6.65 ইঞ্চি FHD+ HDR AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 12GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Nubia Red Magic 3 ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল  Sony IMX586 প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় 8K ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে Wi-Fi, Bluetooth, USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, 4G LTE। Nubia Red Magic 3 ফোননের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • 90Hz refresh rate
  • Useful shoulder trigger buttons
  • Internal fan cools the phone effectively
  • Stereo speakers
  • Bad
  • Missing camera features
  • No video stabilisation
Display 6.65-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »