OnePlus 16 will succeed the OnePlus 15 (pictured)
Photo Credit: OnePlus
OnePlus 16 নিয়ে ফের নতুন খবর প্রকাশ্যে। সংস্থা আগের বছর OnePlus 15 মডেলের স্ক্রিন রিফ্রেশ রেট 165 হার্টজে আপগ্রেড করেছিল। বিভিন্ন রিপোর্টের সৌজন্যে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 16-এর ক্ষেত্রে সেটি 240 হার্টজে পৌঁছে যাওয়ার জল্পনা শুরু হয়েছিল। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এটি নিশ্চিতভাবে উচ্চ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দিয়ে সজ্জিত থাকবে। একইসাথে ডিভাইসটি 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি বিশেষ AI বোতামের সঙ্গে আসবে। ওয়ানপ্লাস ডিসপ্লের মসৃণতা, ফটোগ্রাফি পারফরম্যান্স আপগ্রেড, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্সের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে দাবি করা হয়েছে।
গিজমোচীনার রিপোর্ট থেকে জানা গিয়েছে, টিপস্টার স্মার্ট পিকাচু OnePlus 16-এর ডিসপ্লে এবং ক্যামেরা সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ করেছে। এটি বর্তমানে 185 হার্টজ ডিসপ্লের সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে। ফোনের চারপাশে খুব স্লিম বেজেল দেখা যাবে। আগের রিপোর্ট অনুসারে, আসন্ন ফোনটি BOE-এর 6.78 ইঞ্চি LTPO OLED প্যানেল ব্যবহার করতে পারে, যা কাস্টম টাচ কন্ট্রোল IC ও BT.2020 কালার গ্যামাট সাপোর্টের সঙ্গে আসবে।
আপকামিং ওয়ানপ্লাস 16 একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স পেতে পারে, যার সঙ্গে 3x অপটিক্যাল জুম সাপোর্ট থাকবে। শোনা যাচ্ছে, এটি Samsung HP5 সেন্সর ব্যবহার করবে। এছাড়াও, রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে।
OnePlus 16 চলতে পারে Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসরে। ফলে LPDDR6 র্যামের সাপোর্ট পাওয়া যাবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ আসতে পারে বড় 9,000mAh ব্যাটারি থেকে। এটি পূর্বসূরী OnePlus 15 মডেলের 7,300mAh ব্যাটারির মতো 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার্সের মধ্যে থাকছে X-Axis বায়োনিক ভাইব্রেশন মোটর, সিমেট্রিকাল ডুয়াল স্পিকার, আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, ইত্যাদি। প্রসঙ্গত, OnePlus 15 গত বছর অক্টোবরে Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে চীনে লঞ্চ হয়েছিল। এতে প্রাইমারি প্রসেসরের পাশাপাশি, G2 Wi-Fi চিপ ও টাচ রেসপন্স চিপ রয়েছে।
ফোনটি নভেম্বরে ভারতে আসে। OnePlus 15 ভারতে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 72,999 টাকা। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ কনফিগারেশন আছে। এটি বর্তমানে আল্ট্রাভায়োলেট, স্যান্ড স্ট্রোম, ও ইনফিনিট ব্ল্যাক কালার অপশনে কেনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.