OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে

OnePlus 16 চাইনিজ মার্কেটে 5,999 ইউয়ানে বিক্রি হচ্ছে, যা এখন ভারতীয় মুদ্রায় প্রায় 85,500 টাকার সমান।

OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে

Photo Credit: OnePlus

OnePlus 16 has a 200-megapixel primary camera

হাইলাইট
  • OnePlus 16 চীনে লঞ্চ হওয়া মডেলের থেকে বেশি দামে ভারতে আসতে পারে
  • এটি ওয়ানপ্লাসের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন
  • OnePlus 16 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর পেয়েছে
বিজ্ঞাপন

ওয়ানপ্লাস ভারতে শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এটি চলতি মাসে চীনে মুক্তি পাওয়া OnePlus 16 হতে পারে। পূর্বসূরি OnePlus 15 দেশের বাজারে এসেছিল গত বছর নভেম্বরে। ফোনটির আপগ্রেড ভার্সন চাইনিজ মার্কেটে 5,999 ইউয়ানে বিক্রি হচ্ছে, যা এখন ভারতীয় মুদ্রায় প্রায় 85,500 টাকার সমান। রিপোর্ট বলছে, ডিভাইসটি ভারতে এর থেকেও বেশি দামে আসতে পারে। OnePlus 15 ভারতে লঞ্চের সময় দাম ছিল 72,999 টাকা। ভারতে আসতে চলা OnePlus 16 মডেলের স্পেসিফিকেশন চীনে উপলব্ধ সংস্করণের মতোই হবে বলে আশা করা হচ্ছে।

OnePlus 16-এর দাম ভারতে চীনে লঞ্চ হওয়া মডেলের থেকে বেশি হতে পারে

সম্প্রতি এক টিপস্টার জানিয়েছিলেন, ভারত এবং আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলা OnePlus 16-এর তিনটি ভ্যারিয়েন্ট CPH2901, CPH2903, ও CPH2905 মডেল নম্বরের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। গিজমোচীনার প্রতিবেদন অনুসারে, ফোনটির দাম চীনে লঞ্চ হওয়া OnePlus 16-এর তুলনায় বেশি হতে পারে। তবে ওয়ানপ্লাস ইন্ডিয়া এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

প্রসঙ্গত, OnePlus 16 গত বছরের OnePlus 15-এর মতো উচ্চ পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। তবে এই ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যা ওয়ানপ্লাসের ইতিহাসে সর্বপ্রথম। এছাড়াও, এই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তিসম্পন্ন 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে, যা 120x ডিজিটাল জুম ও 3x অপটিক্যাল জুম অফার করে। হ্যান্ডসেটে 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরাও মিলবে।

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনের রিয়ার ক্যামেরা ডলবি ভিশনের সঙ্গে 4K 120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার 8K 30fps ভিডিও শুট করার সুবিধা থাকছে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। ডিভাইসটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দ্বারা চালিত।

ওয়ানপ্লাস 16 মডেলে 9,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে 100W ওয়্যার্ড চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 27W রিভার্স ওয়্যার্ড, বাইপাস চার্জিং, ও 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসে Android 17 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।

ফোনের সামনে 6.59 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1-165 হার্টজ সিস্টেম রিফ্রেশ রেট, 185 হার্টজ গেমিং রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 2,000 নিট লোকাল ব্রাইটনেস, ও 3,840 হার্টজ PWM ডিমিং সাপোর্ট করে। এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, X-Axis লিনিয়ার মোটর, ইনফ্রারেড ব্লাস্টার, NFC, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গ্লেসিয়ার কুলিং সিস্টেম, IP68  + IP69K রেটিং।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  2. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  3. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  4. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  5. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  6. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  7. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  8. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  9. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  10. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »