সামনে এল OnePlus 8 Pro, ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 ডিসেম্বর 2019 16:32 IST
হাইলাইট
  • OnePlus 8 Pro ফোনে 120Hz ডিসপ্লে থাকতে পারে
  • থাকবে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে
  • ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা

OnePlus 8 Pro ফোনে থাকতে পারে 120Hz ডিসপ্লে

সম্প্রতি সামনে এসেছে OnePlus 8 Pro। চিনের এক সরকারী ওয়েবসাইটে এই ফোন সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছে। সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে OnePlus 8 Pro ফোনে ডুয়াল 5G মোড থাকতে পারে। IN2010 মডেল নম্বরে সামনে এসেছে এই ফোন। টেক গুরুরা বলছেন OnePlus 8 Pro নামেই বাজারে আসবে এই ফোন। একই সাথে লঞ্চ হতে পারে OnePlus 8 আর OnePlus 8 Lite। ইতিমধ্যেই প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে এই OnePlus 8 Pro ফোনে থাকতে পারে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা।

সুধাংশু আমভোরে জানিয়েছেন জানিয়েছেন OnePlus 8 Pro ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি। থাকছে n1, n41, n78 আর n79 সাপোর্ট। সুধাংশু জানিয়েছেন একই সাথে লঞ্চ হবে OnePlus 8 Pro, OnePlus 8 আর OnePlus 8 Lite।

Advertisement

ইন্টারনেটে কানাঘুষো OnePlus 8 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করতে পারে OnePlus। এই ফোনে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। একই সাথে লঞ্চ হতে পারে OnePlus 8 Lite। সেই ফোনে থাকতে পারে ডুয়াল ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.