OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 অক্টোবর 2026 18:17 IST
হাইলাইট
  • OnePlus ফেস্টিভ সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ও অডিও প্রোডাক্টে ছাড়
  • নির্বাচিত মডেলে নো-কস্ট EMI ও ব্যাঙ্ক ডিসকাউন্ট
  • OnePlus অনলাইনের পাশাপাশি অফলাইন স্টোরেও অফার দিচ্ছে

OnePlus Announces Festive Offers on several products

Photo Credit: OnePlus

OnePlus আসন্ন দিওয়ালি উপলক্ষে ভারতে বিশেষ সেল আয়োজন করছে। চীনা সংস্থাটি এ দেশে ক্রেতাদের জন্য স্মার্টফোন, ট্যাবলেট, TWS ইয়ারফোন, এবং নেকব্যান্ড হেডফোনে ফেস্টিভ সেল অফার ঘোষণা করেছে। তারা সরাসরি ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার, ও নো কস্ট EMI বা বিনা সুদে মাসিক কিস্তির বিকল্প দেবে বলে জানিয়েছে। ফ্ল্যাগশিপ OnePlus 15 সিরিজ ও OnePlus 13s থেকে শুরু করে মিড রেঞ্জ Nord 6 লাইনআপ, এবং বাজেট ফ্রেন্ডলি N সিরিজের ফোনগুলোতে স্পেশাল অফার পাওয়া যাবে। এছাড়াও, ওয়ানপ্লাসের ট্যাব ও অডিও প্রোডাক্টেও ছাড়ের সুবিধা নেওয়া যাবে।

OnePlus ফেস্টিভ অফার

OnePlus বর্তমানে ভারতের বাজারে সংস্থার সবচেয়ে প্রিমিয়াম ফোন। ওয়ানপ্লাস তাদের এই ডিভাইসে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে, যা নির্বাচিত কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে। আবার সরাসরি 1,000 টাকা দাম কমানো হয়েছে। OnePlus 15R এখন 3,000 টাকা কম দামে কেনা যাবে। ব্যাঙ্ক অফারে আরও 2,000 টাকা ছাড় দেবে কোম্পানি।

2025 সালের জানুয়ারিতে লঞ্চ হওয়া OnePlus 13s মিলবে 2,000 টাকা সরাসরি ডিসকাউন্টে। আবার কার্ডে পেমেন্ট করলে সর্বোচ্চ 3,000 টাকা অতিরিক্ত সাশ্রয় করা যাবে। OnePlus Nord 6, Nord CE6, ও Nord CE6 Lite মডেলেও ফেস্টিভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

OnePlus Nord CE6 Lite-এর কার্যকর দাম 27,499 টাকা থেকে শুরু হচ্ছে। N সিরিজের OnePlus N6, N6x, এবং N6 Lite-এর কার্যকর দাম 14,999 টাকা থেকে শুরু হচ্ছে। সঙ্গে বেশি টাকা না থাকলেও চিন্তা নেই। OnePlus 15, OnePlus 15R, ও OnePlus 13s সর্বোচ্চ 9 মাস নো কস্ট ইএমআই অপশনে কেনা যাবে।

অন্য দিকে, Nord 6 সিরিজ এবং N লাইনআপের ফোনগুলি যথাক্রমে 6 মাস ও 3 মাস নো কস্ট EMI অফারের সঙ্গে উপলব্ধ হবে। ট্যাবের মধ্যে OnePlus Pad 4 পাওয়া যাবে 4,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে। নির্বাচিত কার্ডে 6 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই। ফেস্টিভ সিজন উপলক্ষে Stylus পেন বিনামূল্যে দিচ্ছে কোম্পানি। Pad Lite মডেলের দাম অফারে 2,000 টাকা কমানো হয়েছে।

Advertisement

ওয়ানপ্লাসের TWS অডিও প্রোডাক্টের মধ্যে Buds Pro 3-র দাম 2,000 টাকা কমেছে। একইসঙ্গে, 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সেলে Bullets Wireless Z3 ও Bullets Wireless Z2 ANC-এর দাম যথাক্রমে 1,399 টাকা ও 1,999 টাকা হয়েছে।

ক্রেতারা ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট এবং OnePlus স্টোর থেকে অফার পাবে। উপরের ডিলস Amazon ইন্ডিয়াতেও মিলবে। অফলাইনে বেঙ্গালুরু, হায়দরাবাদ, এবং চেন্নাইয়ে ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর ও পার্টনার আউটলেটে অফার পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  2. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  3. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  4. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
  5. Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
  6. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  7. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  8. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  9. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  10. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.