OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 এপ্রিল 2026 16:23 IST
হাইলাইট
  • OnePlus Nord CE6-এর সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে
  • ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K রেটিংয়ের সাথে আসছে
  • OnePlus Nord CE6 একাধিক AI চালিত সফটওয়্যার ফিচার্স পেয়েছে

OnePlus Nord CE6 features a 50-megapixel main camera equipped with dual-axis OIS

Photo Credit: OnePlus

OnePlus Nord CE6 ও Nord CE6 Lite আগামী মে 7 ভারতে লঞ্চ হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছে। আজ Nord CE6 মডেলের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে ওয়ানপ্লাস। সংস্থার এই নতুন ফোন মিড-রেঞ্জে প্রচুর আকর্ষণীয় ফিচার্স নিয়ে আসছে। ফোনটি Snapdragon 7 সিরিজের প্রসেসর ব্যবহার করছে। OnePlus Nord CE6 স্মুথ 144Hz ডিসপ্লে, 4K ভিডিও রেকর্ডিং, কোয়াড IP রেটিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, বিশাল 8,000mAh ব্যাটারি, ডুয়াল স্টেরিও স্পিকার, ও বিভিন্ন AI টুলসের সাথে আসতে চলেছে। ডিভাইসের একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে।

OnePlus Nord CE6 ফিচার্স, স্পেসিফিকেশন

সংস্থা নিশ্চিত করেছে যে, OnePlus Nord CE6 ডুয়াল চিপ সিস্টেম দিয়ে সজ্জিত থাকবে। এতে Snapdragon 7s Gen 4 প্রসেসরের সাথে একটি টাচ রিফলেক্স চিপ দেওয়া হয়েছে। বেশ কিছু গেম 144 FPS-এ খেলা যাবে। ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন 3,200 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা থাকছে।

ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে অ্যামোলেড ডিসপ্লে মিলবে, যা 1.5K রেজোলিউশন, সর্বাধিক 1,800 নিট ব্রাইটনেস, 3,840 হার্টজ PWM ডিমিং, ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এতে IP66 + IP68 + IP69 + IP69K রেজিস্ট্যান্স থাকছে। অর্থাৎ জল ও ধুলোর ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষিত।

ওয়ানপ্লাস নর্ড সিই6-এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরায় ডুয়াল-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল সেন্সর দিয়েছে কোম্পানি। সেলফি এবং ভিডিও কল করার জন্য, সামনে অটোফোকাসযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এটি ফ্রেশ ব্লু, লুনার পার্ল, ও পিচ ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হবে।

OnePlus Nord CE6 মডেলের অন্যতম আকর্ষণ হল বিশাল 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এতে 27 ওয়াট রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, এবং 80 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে। সংস্থা দাবি করছে, এটি ফুল চার্জে 10 ঘন্টা BGMI খেলতে দেবে। আবার একবার চার্জ করলে নাকি ইউটিউবে 30 ঘন্টা ভিডিও দেখা সম্ভব হবে। 

ফোনের সফটওয়্যার ফিচার্সের মধ্যে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনাই লাইভ, AI পোট্রেট গ্লো, AI পারফেক্ট শট, AI ইরেজার, AI রিফ্লেকশন ইরেজার, AI আনব্লার, AI রিফ্রেম, AI ডিটেল বুস্ট রয়েছে৷ অন্য দিকে, OnePlus Nord CE6 Lite বড় 7,000mAh ব্যাটারি এবং Dimensity 7400 Apex চিপসেটের সাথে আসছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  2. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  3. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  4. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  5. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  6. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  7. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  8. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  9. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.