OnePlus Nord CE6 মডেলে Snapdragon 7s Gen 4 প্রসেসরের সাথে একটি টাচ রিফলেক্স চিপ রয়েছে।
Photo Credit: OnePlus
OnePlus Nord CE6 features a 50-megapixel main camera equipped with dual-axis OIS
OnePlus Nord CE6 ও Nord CE6 Lite আগামী মে 7 ভারতে লঞ্চ হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছে। আজ Nord CE6 মডেলের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে ওয়ানপ্লাস। সংস্থার এই নতুন ফোন মিড-রেঞ্জে প্রচুর আকর্ষণীয় ফিচার্স নিয়ে আসছে। ফোনটি Snapdragon 7 সিরিজের প্রসেসর ব্যবহার করছে। OnePlus Nord CE6 স্মুথ 144Hz ডিসপ্লে, 4K ভিডিও রেকর্ডিং, কোয়াড IP রেটিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, বিশাল 8,000mAh ব্যাটারি, ডুয়াল স্টেরিও স্পিকার, ও বিভিন্ন AI টুলসের সাথে আসতে চলেছে। ডিভাইসের একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে।
সংস্থা নিশ্চিত করেছে যে, OnePlus Nord CE6 ডুয়াল চিপ সিস্টেম দিয়ে সজ্জিত থাকবে। এতে Snapdragon 7s Gen 4 প্রসেসরের সাথে একটি টাচ রিফলেক্স চিপ দেওয়া হয়েছে। বেশ কিছু গেম 144 FPS-এ খেলা যাবে। ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন 3,200 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা থাকছে।
ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে অ্যামোলেড ডিসপ্লে মিলবে, যা 1.5K রেজোলিউশন, সর্বাধিক 1,800 নিট ব্রাইটনেস, 3,840 হার্টজ PWM ডিমিং, ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এতে IP66 + IP68 + IP69 + IP69K রেজিস্ট্যান্স থাকছে। অর্থাৎ জল ও ধুলোর ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষিত।
ওয়ানপ্লাস নর্ড সিই6-এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরায় ডুয়াল-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল সেন্সর দিয়েছে কোম্পানি। সেলফি এবং ভিডিও কল করার জন্য, সামনে অটোফোকাসযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এটি ফ্রেশ ব্লু, লুনার পার্ল, ও পিচ ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হবে।
OnePlus Nord CE6 মডেলের অন্যতম আকর্ষণ হল বিশাল 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এতে 27 ওয়াট রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, এবং 80 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে। সংস্থা দাবি করছে, এটি ফুল চার্জে 10 ঘন্টা BGMI খেলতে দেবে। আবার একবার চার্জ করলে নাকি ইউটিউবে 30 ঘন্টা ভিডিও দেখা সম্ভব হবে।
ফোনের সফটওয়্যার ফিচার্সের মধ্যে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনাই লাইভ, AI পোট্রেট গ্লো, AI পারফেক্ট শট, AI ইরেজার, AI রিফ্লেকশন ইরেজার, AI আনব্লার, AI রিফ্রেম, AI ডিটেল বুস্ট রয়েছে৷ অন্য দিকে, OnePlus Nord CE6 Lite বড় 7,000mAh ব্যাটারি এবং Dimensity 7400 Apex চিপসেটের সাথে আসছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale