শিঘ্রই ভারতে আসছে এই দুটি Oppo স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 মার্চ 2019 12:26 IST
হাইলাইট
  • ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Oppo
  • Oppo A1K ফোনের পিছনে একটি ক্যামেরা থাকছে
  • Oppo A5s ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা

Oppo A1K ফোনে থাকবে MediaTek Helio P22 চিপসেট

Photo Credit: MySmartPrice

কয়েক দিনের মধ্যেই ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Oppo। এই দুটি ফোন হল Oppo A1K আর Oppo A5s। বাজেট সেগমেন্টে লঞ্চ হবে Oppo A1K। এই ফোনে থাকবে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 4,000 mAh ব্যাটারি। থাকছে Android Pie অপারেটিং সিস্টেম। এর সাথেই বাজারে আসছে Oppo A5s। ইতিমধ্যেই BIS সার্তীফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।

বাজেট সেগমেন্টে শিঘ্রই ভারতে আসছে Oppo A1K। এই ফোনে থাকবে একটি 6 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM, 32GB স্টোরেজ আর  4,000 mAh ব্যাটারি।

MySmartPrice ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে Oppo A1K ফোনের পিছনে একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় কোন সেন্সার ব্যবহার হয়েছে জানা যায়নি। একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Oppo A1K। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব ColoeOS 6.0 স্কিন চলবে। Oppo A1K ফোনের ওজন 165 গ্রাম।

অন্যদিকে Oppo A5s ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উওপ্রে চলবে ColorOS 5.2 স্কিন। তবে কবে এই দুটি ফোন ভারতে লঞ্চ হবে জানায়নি Oppo। জানা যায়নি Oppo A1K আর Oppo A5s ফোনের দাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo A1K, Oppo A5s, Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.