বিশাল ব্যাটারি, লেটেস্ট অ্যানড্রয়েড সহ ভারতে এল Oppo A1k

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 এপ্রিল 2019 15:55 IST
হাইলাইট
  • স্মার্টফোন। Oppo A1k ফোনে থাকছে মেটালিক টেক্সচার্ড ব্যাক
  • ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি
  • ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন

Oppo A1k ফোনের দাম শুরু হচ্ছে 8,490 টাকা

গত সপ্তাহে রাশিয়ায় লঞ্চ হয়েছিল Oppo A1k। মঙ্গলবার ভারতে এল এই স্মার্টফোন।  Oppo A1k ফোনে থাকছে মেটালিক টেক্সচার্ড ব্যাক, টিয়ারড্রপ স্টাইল নচ আর ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। এই ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

2GB RAM আর 32 GB স্টোরেজে Oppo A1k এর দাম 8,490 টাকা। আজই Flipkart, Amazon, Tata CLiQ থেকে অনলাইন এই ফোন বিক্রি শুরু হয়েছে। কালো ও লাল রঙে এই ফোন পাওয়া যাবে।

Oppo A1k স্পেসিফিকেশন

ডুয়াল সিম Oppo A1k ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Oppo A1k তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Oppo A1k তে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS আর একটি Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এক চার্জে এই ফোন একটানা 17 ঘন্টা ব্যবহার করা যাবে। Oppo A1k এর ওজন 170 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • Great battery life
  • Good daytime photo quality
  • Bad
  • Poor low-light camera performance
  • No fingerprint sensor
  • Weak processor
 
KEY SPECS
Display 6.10-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 720x1560 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আচমকা নিষিদ্ধ Telegram অ্যাপ, সরকারের সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ
  2. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  3. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  4. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  5. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
  6. OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
  7. রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  8. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  9. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  10. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.