Oppo Reno 17 ও Reno 17c ভারতে 2027 সালের শুরুর দিকে আসতে পারে।
Photo Credit: Oppo
Oppo Reno 17 is will succeed the Reno 16 (pictured)
Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হয়েছিল জুলাইয়ে। শোনা যাচ্ছে, ফোনগুলির আপগ্রেড ভার্সন Oppo Reno 17 ও Reno 17c এ দেশে 2027 সালের শুরুর দিকে আসতে পারে। Reno 17 লাইনআপের দুই স্মার্টফোনেই আলাদা প্রসেসর থাকবে। সংস্থা কোন চিপসেট ব্যবহার হবে, সেই তথ্য এবার ফাঁস হয়েছে। ভারতের আগে Reno 17 সিরিজ রিলিজ হবে চীনে। Reno 17 Pro মডেলটি আকর্ষণের কেন্দ্রে থাকবে। ফোনটি 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও টেলিফটো এক্সটেন্ডার সাপোর্ট পেতে পারে। তবে এটি ভারতে নাও আসতে পারে।
X-এর একটি পোস্টে টিপস্টার গ্যাজেটসডেটা (দেবায়ন রায়) দাবি করেছেন, Oppo ভারতে শুধুমাত্র Reno 17 ও Reno 17c লঞ্চ করবে। আসন্ন স্মার্টফোন দুটি যথাক্রমে Snapdragon 7 Gen 4 এবং Dimensity 7300 প্রসেসর দ্বারা চালিত হবে। উল্লেখযোগ্য বিষয় হল Reno 16 এবং Reno 16c একই চিপসেট দিয়ে সজ্জিত।
Oppo Reno 17 সিরিজ নভেম্বরে চীনে আত্মপ্রকাশ করতে পারে। এটি পরের বছর জানুয়ারিতে ভারতে আসার সম্ভাবনা। তবে সংস্থার তরফে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্ট্যান্ডার্ড Reno 17 মডেলের হাতে ধরা ছবি ইতিমধ্যেই ফাঁস হয়েছে। সূত্রের দাবি, ডিভাইসটির দাম 60,000 থেকে 70,000 টাকার মধ্যে থাকতে পারে।
ছবিতে ফোনের পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। এই ফোনে মোট তিনটি রিয়ার ক্যামেরা থাকতে পারে। দুটি লেন্স উঁচু পিল আকৃতির অংশে রাখা হয়েছে। ফোনটি সাদা রঙে দেখা গিয়েছে। ফোনের ব্যাক প্যানেলে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এতে Android 17 ভিত্তিক ColorOS 17 প্রি-ইনস্টলড থাকতে পারে।
অন্য দিকে, Oppo Reno 17 Pro ভ্যারিয়েন্টে গিম্বল স্টাইলের স্ট্যাবিলাইজেশন-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলতে পারে। ফোনটি একঝাঁক নতুন AI ফটোগ্রাফি টুলস পেতে পারে। সেলফি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর দেখা যেতে পারে।
ফোনটিতে 6.32 ইঞ্চির ছোট ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। ব্যাটারি ক্যাপাসিটি 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার হওয়ার সম্ভাবনা। এতে 80W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে। ডিভাইসে MediaTek Dimensity 8550 Super প্রসেসর ব্যবহার করতে পারে কোম্পানি। Oppo একটি ডেডিকেটেড AI বাটনও যুক্ত করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung One UI 9.5 Update Said to Offer Redesigned Search Button for Phone App
Samsung Galaxy XCover 8, XCover FR/Scan Camera Specifications Reportedly Leaked
WhatsApp View Once Text Messages Reportedly Rolling Out to Android Beta Testers
Samsung Galaxy Tab A11+ Price in India Reportedly Hiked by Rs. 3,000