Oppo Reno 17 আগামী বছর ভারতে লঞ্চ হলেও, Pro ভ্যারিয়েন্ট নাও আসতে পারে।
Photo Credit: Oppo
Oppo Reno 17 is expected to succeed the Reno 16 (pictured)
Oppo Reno 16 সিরিজ চীনে লঞ্চ হয়েছিল মে মাসের শেষে। এই লাইনআপের ফোন ভারতে এসেছিল জুলাই মাসের শুরুতে। এবার Reno 17 সিরিজের উপর কাজ শুরু করেছে কোম্পানি। Oppo অবশ্য এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সূত্রের পক্ষ থেকে আসন্ন স্মার্টফোনের প্রথম ছবি প্রকাশ্যে আনা হয়েছে। Oppo Reno 17 লাইনআপে দুটি মডেল অর্ন্তভুক্ত থাকবে বলে জানা গিয়েছে। পূর্বসূরির মতো এটি ট্রেন্ডি ডিজাইন ও উন্নত ফটোগ্রাফিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। ফাঁস হওয়া লাইভ ছবি Oppo Reno 17 এর ডিজাইন এবং কালার সম্পর্কে ধারণা দিয়েছে। এছাড়াও, স্পেসিফিকেশন, ফিচার, ভারতে লঞ্চের সম্ভাব্য সময়, ও দাম সম্পর্কে তথ্য সামনে এসেছে।
টিপস্টার যোগেশ ব্রারের সহযোগিতায় স্মার্টপ্রিক্স আসন্ন ওপ্পো রেনো 17 এর সম্ভাব্য হাতে ধরা ছবি প্রকাশ করেছে। ছবিতে ফোনের পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। এই ফোনে মোট তিনটি রিয়ার ক্যামেরা থাকতে পারে। দুটি লেন্স উঁচু পিল আকৃতির অংশে রাখা হয়েছে। ফাঁস হওয়া ইমেজে ফোনটি সাদা রঙে দেখা গিয়েছে।
Oppo Reno 17 First Look
Photo Credit: Smartprix/ Yogesh Brar
Oppo Reno 17 অক্টা-কোর Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করবে বলে দাবি করা হয়েছে। আগের প্রজন্মের মডেলেও একই চিপসেট ছিল। ফোনের ব্যাক প্যানেলে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত থাকতে পারে। যার মধ্যে প্রাইমারি, আল্ট্রাওয়াইড, ও টেলিফটো সেন্সর মিলবে। এতে Android 17 ভিত্তিক ColorOS 17 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকতে পারে।
ডিভাইসটি 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি পেতে পারে। রিপোর্টে বলা হয়েছে, এটি 2027 সালের জানুয়ারিতে ভারতে আসতে পারে। দাম 60,000 থেকে 70,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে আগামী বছর এ দেশের বাজারের জন্য Pro ভ্যারিয়েন্ট স্কিপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, Weibo এর একটি পোস্টে চীনা টিপস্টার স্মার্ট পিকাচু দাবি করেছে, Oppo Reno 17 সিরিজ নভেম্বরেই লঞ্চ হতে পারে চাইনিজ মার্কেটে। এই সিরিজে দুটি মডেল থাকবে ও সেগুলি একটি বিশেষ AI বাটন দিয়ে সজ্জিত থাকবে। এই সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। এছাড়াও, ওপ্পো লাইভ ভিডিও স্ট্রিমিং ও ফটো এডিটিং সম্পর্কিত একাধিক ফিচার আনতে পারে।
প্রসঙ্গত, Oppo বছরে দুই বার Reno সিরিজের নতুন মডেল বাজারে আনে। তাই নিউ জেনারেশনে বড়সড় আপগ্রেডের বদলে কিছু উন্নত ফিচার এবং সামান্য পরিবর্তন দেখা যাওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু নয়া মডেলেও যদি একই অভিজ্ঞতা পাওয়া যায়, তাহলে ক্রেতাদের আগ্রহ কমতে পারে। তাই Reno 17 সিরিজ নিয়ে সংস্থার পরিকল্পনা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
DoT Mandates Caller Name Presentation for 5G and 4G Networks From Next Month
iQOO Pad Pro 8.8 Launch Teased; Confirmed to Feature 9,020mAh Battery