Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে

Oppo Reno 17 Pro স্মার্টফোনের ক্যামেরা, ডিসপ্লে, এবং ব্যাটারি ডিটেলস ফাঁস হয়েছে।

Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে

Photo Credit: Oppo

Oppo Reno 17 Pro is expected to succeed the Reno 16 Pro (pictured)

হাইলাইট
  • Oppo Reno 17 Pro ফোনে 6.32 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে
  • ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে টেস্ট করা হচ্ছে
  • Oppo Reno 17 Pro চলতে পারে Dimensity 8550 Super প্রসেসরে
বিজ্ঞাপন

Oppo Reno 16 লাইনআপ লঞ্চের ছয় মাসের মাথায় বাজারে আসছে Reno 17 সিরিজ। Oppo এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে গত সপ্তাহে সূত্র মারফত রেনো সিরিজের আপকামিং ফোনের ডিজাইন, লঞ্চ টাইমলাইন, এবং বৈশিষ্ট্য-সহ বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছিল। আর এখন Oppo Reno 17 Pro মডেলের ক্যামেরা, ডিসপ্লে, ও ব্যাটারি স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ডিভাইসটি 200 মেগাপিক্সেল ক্যামেরা, MediaTek Dimensity চিপসেট, এবং 7,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকবে বলে দাবি করা হয়েছে। আরও জানা গিয়েছে, সংস্থা টেলিফটো এক্সটেন্ডার সাপোর্ট যুক্ত করতে পারে।

Oppo Reno 17 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে, এখন Oppo Reno 17 Pro-এর জন্য তিন ধরনের ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে। কোম্পানি গিম্বল স্টাইলের স্ট্যাবিলাইজেশন-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা টেস্ট করছে। এছাড়াও, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

ওপ্পো রেনো 17 প্রো একঝাঁক নতুন AI ফটোগ্রাফি টুলস পেতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য হ্যান্ডসেটের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে। ফোনটিতে 6.32 ইঞ্চির ছোট ডিসপ্লে থাকলেও, ব্যাটারি ক্যাপাসিটি 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার হওয়ার সম্ভাবনা।

Oppo Reno 17 Pro চলতে পারে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 8550 Super প্রসেসরে। এই হাই-পারফরম্যান্স চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড 3.4 গিগাহার্টজ। এই ফোনে থাকা কম্প্যাক্ট ডিসপ্লে 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

Reno সিরিজের নতুন মডেলে একটি ডেডিকেটেড AI বাটন যুক্ত হতে পারে। Weibo-এর একটি পোস্টে চীনা টিপস্টার স্মার্ট পিকাচু দাবি করেছে, Oppo Reno 17 সিরিজ নভেম্বরেই লঞ্চ হতে পারে চাইনিজ মার্কেটে। স্ট্যান্ডার্ড Reno 17 ভারতে আসতে পারে 2027 সালের জানুয়ারিতে। দাম 60,000 থেকে 70,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। Pro ভ্যারিয়েন্ট এ দেশে নাও উপলব্ধ হতে পারে।

উল্লেখ্য, Oppo Find X10 সিরিজ ভারতে বুধবার (অক্টোবর 22) লঞ্চ হচ্ছে। Oppo Find X10 Pro Max ভারতের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন হতে চলেছে। স্ট্যান্ডার্ড Oppo Find X10 Pro মডেলে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হবে। এই ফোনগুলির সঙ্গে Oppo Pad Mini Matte Display Edition ট্যাবলেট এবং Oppo Enco X4 ইয়ারবাডসও ভারতে আসছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  2. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  3. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  4. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  5. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  6. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  7. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  8. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  9. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  10. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »