নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Oppo A5 2020

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 ডিসেম্বর 2019 18:12 IST
হাইলাইট
  • 6GB ভেরিয়েন্টে লঞ্চ হল Oppo A5 2020
  • থাকছে 128GB স্টোরেজ
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Oppo A5 2020

নতুন ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল Oppo A5 2020। এই ফোনে থাকবে 6GB RAM আর 128GB স্টোরেজ। ভারতে নতুন ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনের দাম 14,990 টাকা। কোয়াড ক্যামেরা ছাড়াও Oppo A5 2020 ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর Snapdragon 665 চিপসেট।

Gadgets 360 কে Oppo জানিয়েছে 6GB RAM + 128GB স্টোরেজে Oppo A5 2020 কিনতে 14,990 টাকা খরচ হবে। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 11,990 টাকা।

Advertisement

Oppo A5 2020 স্পেসিফিকেশন

Oppo A5 2020 ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0.1 স্কিন চলবে। ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিওরে থাকছে Snapdragon 665 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। নতুন ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনে থাকছে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

Oppo A5 2020  ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। Oppo A5 2020  ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। আর থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। Oppo A5 2020  ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo A5 2020
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  2. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  3. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  4. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  5. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  6. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  7. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  8. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  9. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  10. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.