নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Oppo A5 2020

GB RAM + 128GB স্টোরেজে Oppo A5 2020 কিনতে 14,990 টাকা খরচ হবে। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 11,990 টাকা।

নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Oppo A5 2020

নতুন ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনে থাকছে আরও বেশি স্টোরেজ ও মেমোরি

হাইলাইট
  • নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Oppo A5 2020
  • থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ
  • নতুন ভেরিয়েন্টে রিভার্স ওয়্যারলেস সাপোর্ট থাকছে
বিজ্ঞাপন

নতুন ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল Oppo A5 2020। এই ফোনে থাকবে 6GB RAM আর 128GB স্টোরেজ। ভারতে নতুন ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনের দাম 14,990 টাকা। কোয়াড ক্যামেরা ছাড়াও Oppo A5 2020 ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর Snapdragon 665 চিপসেট।

Gadgets 360 কে Oppo জানিয়েছে 6GB RAM + 128GB স্টোরেজে Oppo A5 2020 কিনতে 14,990 টাকা খরচ হবে। অন্যদিকে 4GB RAM ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 11,990 টাকা।

Oppo A5 2020 স্পেসিফিকেশন

Oppo A5 2020 ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0.1 স্কিন চলবে। ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিওরে থাকছে Snapdragon 665 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। নতুন ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনে থাকছে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

Oppo A5 2020  ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। Oppo A5 2020  ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। আর থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। Oppo A5 2020  ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  2. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  3. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  4. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  5. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  6. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  7. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  8. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  9. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  10. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »