8GB RAM, চারটি ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A52

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 এপ্রিল 2020 17:00 IST
হাইলাইট
  • Oppo A52-র পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • Snapdragon 665 চিপসেট রয়েছে
  • থাকছে 5,000mAh ব্যাটারি

দুটি রঙে পাওয়া যাবে Oppo A52

A সিরিজে আরও একটা নতুন ফোন নিয়ে এল Oppo। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Oppo A52। ইতিমধ্যেই চিনে কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে 8GB RAM। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে Oppo। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। লম্বা ব্যাক-আপের জন্য এই ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি।

Oppo A52-র দাম

Oppo A52-র দাম 1,599 ইউয়ান (প্রায় 17,300 টাকা)। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই চিনে এই ফোন বিক্রি শুরু করে দিয়েছে Oppo। যদিও চিনের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি কোম্পানিটি।

কম দামে বেশি ফিচার! এসে গেল Oppo A12

Oppo A52 স্পেসিফিকেশন

Oppo A52-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 7.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM + 128GB স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 12 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Oppo A52-তে কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi, LTE, Bluetooth, a 3.5 মিমি অডিও জ্যাক ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Oppo A52-র ওজন 192 গ্রাম।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.