আগামী সপ্তাহে দশ হাজারের নীচে নতুন স্মার্টফোন নিয়ে আসছে Oppo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 এপ্রিল 2019 13:52 IST

10,000 টাকার কম দামে আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo A5s। নতুন ফোনের প্রধান আকর্ষন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আর 4,230 mAh ব্যাটারি। সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল। এবার IANS এ Oppo A5s লঞ্চের খবর প্রকাশিত হয়েছে।

Oppo A5s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P35 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

Oppo A5s ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। কালোম লাল, সোনালি ও সবুজ রঙে পাওয়া যাবে A5s।

Oppo A5s ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 5.2 স্কিন। আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে এই ফোন। 10,000 টাকার কম দামে এই দেশে আসছে Oppo A5s। এই ফোনের আয়তন 155.9x75.4x8.2 মিলিমিটার আর ওজন 170 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo A5s
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.