দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ হল Oppo A91 আর Oppo A8

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 ডিসেম্বর 2019 12:00 IST
হাইলাইট
  • Oppo A91 ফোনে চারটি ক্যামেরা থাকছে
  • Oppo A8 ফোনে থাকছে তিনটি ক্যামেরা
  • Oppo A91 ফোনে থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট

শুক্রবার লঞ্চ হয়েছে Oppo A91 আর Oppo A8

বছর শেষে আরও দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Oppo। শুক্রবার চিনে লঞ্চ হয়েছে Oppo A91 আর Oppo A8। এর মধ্যে Oppo A91 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। তুলনামূলক কম দামে লঞ্চ হওয়া Oppo A8 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Oppo A91 আর Oppo A8 এর দাম

Oppo A91 এর দাম 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। লাল, নীল ও কালো রঙে পাওয়া যাবে Oppo A91।

Advertisement

Oppo A8 এর দাম 1,199 ইউয়ান (প্রায় 12,000 টাকা)। 4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। চিনে ইতিমধ্যেই এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। যদিও চিনের বাইরে কবে এই দুই ফোন বিক্রি শুরু হবে জানা যায়নি।

Oppo A91 স্পেসিফিকেশন

Oppo A91 ফোনে থাকছে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসর, 8GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে Oppo। কোম্পানি জানিয়েছে মাত্র 0.32 সেকেন্ডে আনলক হবে এই স্মার্টফোন।

Oppo A91 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে

Advertisement

Oppo A91 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর।

Oppo A91 ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC 3.0 ডেপ্ত সেন্সর। মাত্র 30 মিনিটে এই ফোনের ব্যাটারি 0-60 শতাংশ চার্জ হবে।

Advertisement

Oppo A8 স্পেসিফিকেশন

Oppo A8 ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনেও একটি অক্টা-কোর প্রসেসর থাকছে। সাথে থাকছে 4GB RAM আর 128GB স্টোরেজ।

Oppo A8 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে

Advertisement

Oppo A8 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Oppo A8 ফোনে থাকছে 4,230 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এক চার্জে এই ফোনে 14 ঘণ্টা ভিডিও দেখা যাবে।

Advertisement
 
KEY SPECS
Display 6.50-inch
Processor octa-core
Rear Camera 12-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4230mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.