Oppo F35 Series features a 50-megapixel selfie camera
Photo Credit: Oppo
Oppo F35 সিরিজ সোমবার লঞ্চ হয়েছে ভারতে। এই সিরিজের অধীনে Oppo F35 5G এবং Oppo F35 Pro 5G এ দেশে এসেছে। দুই ফোনেই 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সল সেলফি ক্যামেরা, ও IP66 + IP68, IP69, ও IP69K রেটিং আছে। ফোনগুলি AMOLED ডিসপ্লে, 80W SUPERVOOC ফ্ল্যাশ চার্জ, ইনফ্রারেড সেন্সর, এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স অফার করে। Oppo F35 5G এবং Oppo F35 Pro 5G-এর ডিজাইন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। নতুন ফোনগুলির হাত ধরে Oppo F সিরিজ চলতি বছর ভারতে 10 বছর পূর্ণ করেছে।
Oppo F35 Pro 5G একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন অফার করে। এতে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।
Oppo F35 Pro 5G ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট পেয়েছে। এই স্মার্টফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS এবং f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ও রিয়ার দুটো ক্যামেরাই 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবে।
Oppo F35 Pro 5G রান করে MediaTek Dimensity 7360 Max প্রসেসরে। Oppo F35 Pro 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 45,999 টাকায় এসেছে। ফোনের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 54,999 টাকা ও 59,999 টাকা।
Oppo F35 5G-তে 6.757 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,400 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে প্রো ভ্যারিয়েন্টের মতো অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। ফোনটি চলে MediaTek Dimensity 6360 Max প্রসেসরে। এখানেও একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে।
Oppo F35 5G-তেও ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। তবে এই স্মার্টফোনের পিছনে OIS ও f/1.9 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর বর্তমান। ফোনের 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 38,999 টাকায় এসেছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 42,999 টাকা।
Oppo F35 সিরিজ ফ্লিপকার্ট, অ্যামাজন, ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। বেস মডেলে টাইটেনিয়াম গ্রে, মিস্ট পিঙ্ক, এবং ওয়েভ ব্লু কালার অপশন উপলব্ধ। Pro ভ্যারিয়েন্ট সানসেট অরেঞ্জ, টোয়াইলাইট ব্রাউন, ও ওয়েভ ব্লু রঙের বিকল্পে মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.