Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Oppo F35 সিরিজে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা থাকবে।

Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Photo Credit: Oppo

Oppo F35 series will feature a 50-megapixel selfie camera

হাইলাইট
  • Oppo F35 সিরিজে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে
  • Oppo F35 Pro 5G হাই-কোয়ালিটি 4K ভিডিও রেকর্ড করতে পারবে
  • Oppo F35 সিরিজে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে
বিজ্ঞাপন

Oppo F35 সিরিজ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসছে। সোমবার চীনা সংস্থাটি এ দেশে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি Oppo F33 সিরিজের উত্তরসূরী হিসেবে আসছে, যা ভারতে আত্মপ্রকাশ করেছিল গত এপ্রিলে। Oppo F35 লাইনআপে দুটি মডেল অর্ন্তভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। এই সিরিজের অধীনে Oppo F35 5G ও Oppo F35 Pro 5G বাজারে আসবে বলে নিশ্চিত করেছে তারা। কোম্পানি আরও জানিয়েছে যে, Oppo F35 সিরিজে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। চলতি বছর ভারতে Oppo F সিরিজ 10 বছর পূর্ণ করেছে। 2016 সালে Oppo F1 লঞ্চের মাধ্যমে লাইনআপটির যাত্রা শুরু হয়েছিল।

Oppo F35 সিরিজ ভারতে লঞ্চ হবে অক্টোবর 5

অক্টোবর 5 ভারতে লঞ্চ হবে Oppo F35 5G ও Oppo F35 Pro 5G। আসন্ন ফোনগুলির একটি মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ করা হয়েছে। সেখানে উভয় মডেলের ডিজাইন প্রকাশ হয়েছে। Oppo F35 5G-এর পিছনের অংশে সাদা ও নীল রঙের সংমিশ্রণ আছে। Oppo F35 Pro 5G কমলা রঙে দেখা গিয়েছে। দুই ফোনের নকশা সম্পূর্ণ আলাদা।

ওপ্পো এফ35 5G মডেলের ব্যাক প্যানেলের উপরের অংশে আড়াআড়িভাবে অবস্থিত একটি পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে দুটি ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ আছে। অন্য দিকে, ওপ্পো এফ35 প্রো 5G-তে পূর্বসূরী এফ33 প্রো 5G-এর মতো আয়তকার ক্যামেরা মডিউল রয়েছে। এই ফোনেও জোড়া ক্যামেরা দেখা গিয়েছে।

দুই ফোনেরই ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল দেওয়া হয়েছে। বামদিকে কোনও বাটন থাকবে না। Oppo F35 সিরিজে ফ্রন্ট ক্যামেরার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ব্র্যান্ড। এতে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা থাকবে, যা 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করবে। ফলে সেলফিতে আরও বেশি সংখ্যক মানুষের ছবি উঠবে।

এছাড়াও, ন্যাচারালটোন 2.0 ফিচার যুক্ত করছে Oppo, যার সাহায্যে ছবিতে ত্বকের রঙ আরও স্বাভাবিকভাবে ফুটে উঠবে। Oppo F35 Pro 5G-তে 4K রেজোলিউশনে হাই-কোয়ালিটি ভিডিও রেকর্ড করার সুবিধা থাকবে। প্রসঙ্গত, Oppo F সিরিজের প্রথম ফোনে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ছিল। F3 মডেলে ডুয়াল সেলফি ক্যামেরা যুক্ত হয়। Oppo F7 এসেছিল 25 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরার সঙ্গে।

লিক হওয়া রিপোর্ট অনুসারে, Oppo F35 5G অক্টা-কোর MediaTek Dimensity 6360 প্রসেসরে রান করবে। অন্য দিকে, Oppo F35 Pro 5G চলবে MediaTek Dimensity 7360 Max প্রসেসরে। দুই ফোনেই 8,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে বলে আশা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  2. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  3. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  4. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  5. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  6. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  7. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  8. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  9. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  10. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »