Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে

Oppo F35 সিরিজে 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সল সেলফি ক্যামেরা, ও IP69K পর্যন্ত রেটিং আছে।

Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে

Photo Credit: Oppo

Oppo F35 Series features a 50-megapixel selfie camera

হাইলাইট
  • Oppo F35 সিরিজে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • Oppo F35 5G ও F35 Pro 5G-তে 8,000mAh ব্যাটারি রয়েছে
  • Oppo F35 সিরিজ 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
বিজ্ঞাপন

Oppo F35 সিরিজ সোমবার লঞ্চ হয়েছে ভারতে। এই সিরিজের অধীনে Oppo F35 5G এবং Oppo F35 Pro 5G এ দেশে এসেছে। দুই ফোনেই 8,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সল সেলফি ক্যামেরা, ও IP66 + IP68, IP69, ও IP69K রেটিং আছে। ফোনগুলি AMOLED ডিসপ্লে, 80W SUPERVOOC ফ্ল্যাশ চার্জ,  ইনফ্রারেড সেন্সর, এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স অফার করে। Oppo F35 5G এবং Oppo F35 Pro 5G-এর ডিজাইন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। নতুন ফোনগুলির হাত ধরে Oppo F সিরিজ চলতি বছর ভারতে 10 বছর পূর্ণ করেছে।

Oppo F35 Pro 5G স্পেসিফিকেশন ও দাম

Oppo F35 Pro 5G একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন অফার করে। এতে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।

Oppo F35 Pro 5G ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট পেয়েছে। এই স্মার্টফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS এবং f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ও রিয়ার দুটো ক্যামেরাই 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবে।

Oppo F35 Pro 5G রান করে MediaTek Dimensity 7360 Max প্রসেসরে। Oppo F35 Pro 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 45,999 টাকায় এসেছে। ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 54,999 টাকা ও 59,999 টাকা।

Oppo F35 5G স্পেসিফিকেশন ও দাম

Oppo F35 5G-তে 6.757 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,400 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে প্রো ভ্যারিয়েন্টের মতো অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। ফোনটি চলে MediaTek Dimensity 6360 Max প্রসেসরে। এখানেও একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। 

Oppo F35 5G-তেও ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। তবে এই স্মার্টফোনের পিছনে OIS ও f/1.9 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর বর্তমান। ফোনের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 38,999 টাকায় এসেছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 42,999 টাকা।

Oppo F35 সিরিজ  ফ্লিপকার্ট, অ্যামাজন, ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। বেস মডেলে টাইটেনিয়াম গ্রে, মিস্ট পিঙ্ক, এবং ওয়েভ ব্লু কালার অপশন উপলব্ধ।  Pro ভ্যারিয়েন্ট সানসেট অরেঞ্জ, টোয়াইলাইট ব্রাউন, ও ওয়েভ ব্লু রঙের বিকল্পে মিলবে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 6360 Max
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2372 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 7360 Max
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1272x2772 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  2. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  3. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  4. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  5. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  6. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  7. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  8. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  9. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  10. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »