Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 অক্টোবর 2026 12:14 IST
হাইলাইট
  • Oppo Find X10 ও Oppo Find X10 Pro Max ভারতে আসছে
  • Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  • Oppo Find X10 সিরিজ Hasselblad টেলিকনভার্টার কিট সাপোর্ট করবে

Oppo Find X10 Pro Max features three 200-megapixel rear cameras

Photo Credit: Oppo

Oppo Find X10 সিরিজ ভারতে আগামী অক্টোবর 22 লঞ্চ হবে। মঙ্গলবার চাইনিজ সংস্থাটির ভারতীয় শাখা তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনের আগমনের তারিখ ঘোষণা করেছে। Oppo Find X10 ও Oppo Find X10 Pro Max এ দেশে উপলব্ধ হবে। ইতিমধ্যেই ফোন দুটি চীনে রিলিজ হয়েছে। ভারতে আসার এক দিন আগে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হবে। Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এটি দুর্ধর্ষ MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে, যা অত্যাধুনিক 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি।

Oppo Find X10 সিরিজ ভারতে অক্টোবর 22 লঞ্চ হচ্ছে

Oppo India তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Find X10 Pro Max মডেলের লুনা হোয়াইট এবং টাইটেনিয়াম গ্রে কালার অপশনের ছবি প্রকাশ করেছে। এছাড়াও, তারা নিশ্চিত করেছে, এবার স্ট্যান্ডার্ড Find X10 মডেলের সঙ্গেও Hasselblad টেলিকনভার্টার কিট ব্যবহার করা যাবে।

Advertisement

জানিয়ে রাখি, ওপ্পো ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স মডেলের মুখ্য আকর্ষণ হ্যাসেলব্লাড-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.5 অ্যাপারচার-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 120x ডিজিটাল জুম-সহ 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। পিছনের ক্যামেরা 8K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের।

Oppo Find X10 Pro Max ফোনের সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, 2,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন অফার করে। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 8,000mAh ব্যাটারি, যার সঙ্গে 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে৷ চীনে দাম 6,799 ইউয়ান (12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 96800 টাকার সমান।

অন্য দিকে, চীনে Oppo Find X10-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,499 ইউয়ান (প্রায় 78,300 টাকা)। এই স্মার্টফোনেও রিয়ার ক্যামেরার সংখ্যা তিনটি। তবে কোম্পানি প্রাইমারি ও টেলিফটো ক্যামেরার জন্য দুটি 200 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে। ডিভাইসে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Advertisement

Oppo Find X10-এ 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ফোনটি MediaTek Dimensity 9600M প্রসেসর দ্বারা চালিত। সফটওয়্যারের দিক থেকে এতে Android 17 ভিত্তিক ColorOS 17 প্রি-ইনস্টলড আছে। এটি Pro Max মডেলের মতো একই ব্যাটারি ক্যাপাসিটি, ওয়্যার্ড চার্জিং, এবং ওয়্যারলেস চার্জিং বৈশিষ্ট্য পেয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  2. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  3. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  4. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  5. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  6. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  7. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  8. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  9. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  10. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.