Oppo Find X10 সিরিজ ভারতে অক্টোবর 22 লঞ্চের ঘোষণা হতে পারে।
Photo Credit: Oppo
Oppo Find X10 Pro Max features three 200-megapixel rear cameras in China
Oppo Find X10 সিরিজ চীনে লঞ্চ হয়েছে সেপ্টেম্বর মাসের শেষে। এই লাইনআপের ফোনগুলি অক্টোবর 21 গ্লোবাল মার্কেটে আসছে। সবকিছু ঠিকঠাক চললে Find X10 সিরিজ পরের দিনই ভারতে লঞ্চের ঘোষণা হতে পারে। তবে শুধু ফোন নয়, একই দিনে Oppo Pad Mini ট্যাবলেট ও Oppo Enco X4 ইয়ারবাডসও আত্মপ্রকাশ করতে পারে। বর্তমানে Oppo Find X10, Find X10 Pro Max, এবং Find X10 E চীনে উপলব্ধ। এই ফোনগুলির মধ্যে Pro Max বিশ্বের প্রথম ও একমাত্র হ্যান্ডসেট যার পিছনে তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
X এর একটি পোস্টে টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, আগামী অক্টোবর 22 ভারতে Oppo Find X10 সিরিজের ঘোষণা হতে পারে। তবে ওই দিনই ফোনগুলি ভারতে আসবে নাকি লঞ্চের তারিখ প্রকাশ হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি। তাঁর ইঙ্গিত, এটি আগের প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনগুলির তুলনায় ভারতে বেশি দামে লঞ্চ হতে পারে।
ওপ্পো ইন্ডিয়া এখনও বিষয়টি নিয়ে কিছু জানায়নি। তবে Oppo Enco X4 ও Pad Mini ভারতে শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছিল তারা। ইয়ারবাডসটি অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার্সের সঙ্গে আসবে। অন্য দিকে, নতুন ট্যাব ম্যাট ডিসপ্লে এডিশনে উপলব্ধ হবে।
জানিয়ে রাখি, Oppo Find X10 Pro Max এর ব্যাক প্যানেলে f/1.5 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 120x ডিজিটাল জুম-সহ 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। ফোনটি 8K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ডিভাইসে থাকা 8,000mAh ব্যাটারি 80W ওয়্যার্ড চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ফোনের সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, 2,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। এতে অত্যাধুনিক 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9600 Pro প্রসেসর চিপসেট ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, ডিভাইসটি ভারতে ব্যাঙ্ক অফ ইলেকট্রনিক্স নামে এক রিটেলার সাইটে লিস্টেড থাকতে দেখা গিয়েছে। সেখানে 12 জিবি ও 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 1,28,990 টাকা লেখা আছে।
চীনে Oppo Find X10 Pro Max মডেলের বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হল 6,799 ইউয়ান। এটি ভারতীয় প্রায় 97,000 টাকার সমান। টপ 16 জিবি র্যাম এবং 1 টিবি স্টোরেজ অপশনের দাম 8,999 ইউয়ান (প্রায় 1,28,000 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Neo 12, iQOO Pad Pro Mini Launch Teased; Key Specifications Revealed