Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল

ভারতে লঞ্চের আগে Oppo Find X10 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন ঘোষণা করা হয়েছে।

Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল

Photo Credit: Oppo

Oppo Find X10 Pro Max will feature India's first Triple 200-Megapixel Camera system

হাইলাইট
  • Oppo Find X10 Pro Max ভারতের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন
  • Oppo Find X10 মডেলে দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • Oppo Find X10 সিরিজে LUMO Hyper Pixel ও True Image ইঞ্জিন মিলবে
বিজ্ঞাপন

Oppo Find X10 সিরিজ ভারতে আগামী অক্টোবর 22 লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। আর এখন সংস্থা জানিয়েছে, এই লাইনআপে দুটি ফ্ল্যাগশিপ ফোন আসবে, Oppo Find X10, Oppo Find X10 Pro Max। কোম্পানি আরও ঘোষণা করেছে, Find X10 Pro Max ইন্ডাস্ট্রির প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এটি চীনের বাজারেও তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে। অন্য দিকে, স্ট্যান্ডার্ড Oppo Find X10 Pro মডেলে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হবে। এই ফোনগুলির সঙ্গে Oppo Pad Mini Matte Display Edition ও Oppo Enco X4 ডিভাইস দুটিও ভারতে আসছে।

Oppo Find X10 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন

Oppo Find X10 Pro Max ভ্যারিয়েন্টে Hasselblad টিউনড ক্যামেরা সেটআপ থাকবে। মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, 1/1.3 ইঞ্চি ISOCELL HPC সেন্সর, f/1.5 অ্যাপারচার, ও 24 মিমি ফোকাল লেংথের সঙ্গে 200 মেগাপিক্সেল Ultra HDR শুটার থাকবে। প্রাইমারি ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে অটোফোকাস, f/2.2 অ্যাপারচার, ও 13 মিমি ফোকাল লেংথের 200 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।

ফোনের তৃতীয় ক্যামেরায় 1/1.56 ইঞ্চি ISOCELL HP5 সেন্সর, f/2.1 অ্যাপারচার, ও OIS প্রযুক্তিসম্পন্ন 200 মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এতে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউ থাকবে। চীনা মডেলের মতো ভারতীয় এডিশনেও 60fps-এ 8K এবং 4K ভিডিও রেকর্ড করা যাবে বলে আশা করা হচ্ছে।

অন্য দিকে, Oppo Find X10 স্মার্টফোনেও হ্যাসেলব্লাড টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। তবে এর আল্ট্রাওয়াইড ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে, যা f/2.0 অ্যাপারচার, 15 মিমি ফোকাল লেংথ, এবং অটোফোকাস অফার করবে। ফোনটিতে OIS, 23 মিমি ফোকাল লেংথ, f/1.6 অ্যাপারচার, ও 1/1.4 ইঞ্চি ISOCELL HPE সেন্সরের সঙ্গে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।

Oppo Find X10 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা মিলবে। এতেও প্রো ম্যাক্স মডেলের মতো 50 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, Oppo ঘোষণা করেছে, ফোনগুলি LUMO Hyper Pixel ও LUMO True Image ইঞ্জিন দিয়ে সজ্জিত থাকবে।

Find X10 Pro Max মডেলে DeepPix সেন্সর দেওয়া থাকবে, যা কম আলোতে উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে। প্রসঙ্গত, টিপস্টার দেবায়ন রায় জানিয়েছেন, স্ট্যান্ডার্ড Find X10 ভারতে 1,29,999 টাকায় লঞ্চ হতে পারে। এটি অফার বাদ দিয়ে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  2. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  3. Cluad Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  4. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  5. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  6. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  7. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  8. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  9. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  10. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »