50MP সেলফি ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারির Vivo 5G স্মার্টফোন 5,000 টাকা ছাড়ে কেনার সুযোগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 ফেব্রুয়ারি 2026 14:25 IST
হাইলাইট
  • Vivo V50 5G এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • স্মার্টফোনটি 6,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
  • এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি রয়েছে

Vivo V50 5G features a 50-megapixel selfie camera

Photo Credit: Vivo

বর্তমানে দেশের বাজারে ভিভোর স্মার্টফোন সবথেকে বেশি বিক্রি হচ্ছে। আপনি যদি এখন বাজেটের মধ্যে চমৎকার ক্যামেরার মিড-রেঞ্জ ফোন কিনতে চান, তাহলে চাইনিজ সংস্থাটির এক জনপ্রিয় মডেল দেখতে পারেন। এটি অনলাইনে আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। Vivo V50 5G বর্তমানে 5,000 টাকা ছাড়ে মিলছে। এই ফোন যে দামে লঞ্চ হয়েছিল, তার থেকে এতটাই সস্তায় কেনার সুযোগ। স্মার্টফোনটি কেনার কারণগুলির মধ্যে রয়েছে Zeiss-টিউনড ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 6,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, এবং 120 হার্টজ AMOLED ডিসপ্লের মতো নজরকাড়া ফিচার্স। চলুন Vivo V50 5G মডেলের নতুন দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Vivo V50 5G ডিসকাউন্ট অফার

Vivo V50 5G গত বছর ফেব্রুয়ারি মাসে 34,999 টাকা স্টার্টিং প্রাইসে ভারতে লঞ্চ হয়েছিল। এর বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। স্মার্টফোনটি এখন ক্রোমায় 29,999 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ  সরাসরি 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এটি এলিট রেড, টাইটেনিয়াম গ্রে, স্টারি নাইট, এবং রোজ রেড কালার অপশনে উপলব্ধ।

ক্রোমা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচএসবিসি, ইয়েস ব্যাঙ্ক, ও কোটাক ক্রেডিট কার্ডে 10 শতাংশ হারে সর্বোচ্চ 2,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। তবে এই অফার 6 মাস অথবা 12 মাসের লো-কস্ট ইএমআই (EMI) লেনদেনের উপর প্রযোজ্য। উল্লেখ্য, ফোনটির 8 জিবি + 256 জিবি ও 12 জিবি + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 33,999 টাকা ও 37,999 টাকায় বিক্রি হচ্ছে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, ভিভো ভি50 5G ফোনের ডুয়াল ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.9 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

ভিভোর এই মিড-রেঞ্জ ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), 1 বিলিয়ন কালার, ও HDR10+ অফার করে। স্ক্র্যাচ আটকাতে স্ক্রিনের উপর ডায়মন্ড শিল্ড গ্লাস কভার রয়েছে। হ্যান্ডসেটে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার হয়েছে। এই ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great cameras
  • Versatile Zeiss portrait effects
  • Premium appearance
  • Durable IP68 + IP69 rating
  • Excellent battery life
  • Bad
  • Slower UFS 2.2 storage
  • Fingerprint sensor placement is too low
  • Sub-par speaker
 
KEY SPECS
Display 6.77-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB, 16GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
  2. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  3. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  4. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  5. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  7. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  9. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  10. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.