Vivo V50 5G ক্রোমায় 5,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
Photo Credit: Vivo
Vivo V50 5G features a 50-megapixel selfie camera
বর্তমানে দেশের বাজারে ভিভোর স্মার্টফোন সবথেকে বেশি বিক্রি হচ্ছে। আপনি যদি এখন বাজেটের মধ্যে চমৎকার ক্যামেরার মিড-রেঞ্জ ফোন কিনতে চান, তাহলে চাইনিজ সংস্থাটির এক জনপ্রিয় মডেল দেখতে পারেন। এটি অনলাইনে আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। Vivo V50 5G বর্তমানে 5,000 টাকা ছাড়ে মিলছে। এই ফোন যে দামে লঞ্চ হয়েছিল, তার থেকে এতটাই সস্তায় কেনার সুযোগ। স্মার্টফোনটি কেনার কারণগুলির মধ্যে রয়েছে Zeiss-টিউনড ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 6,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, এবং 120 হার্টজ AMOLED ডিসপ্লের মতো নজরকাড়া ফিচার্স। চলুন Vivo V50 5G মডেলের নতুন দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Vivo V50 5G গত বছর ফেব্রুয়ারি মাসে 34,999 টাকা স্টার্টিং প্রাইসে ভারতে লঞ্চ হয়েছিল। এর বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। স্মার্টফোনটি এখন ক্রোমায় 29,999 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ সরাসরি 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এটি এলিট রেড, টাইটেনিয়াম গ্রে, স্টারি নাইট, এবং রোজ রেড কালার অপশনে উপলব্ধ।
ক্রোমা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচএসবিসি, ইয়েস ব্যাঙ্ক, ও কোটাক ক্রেডিট কার্ডে 10 শতাংশ হারে সর্বোচ্চ 2,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। তবে এই অফার 6 মাস অথবা 12 মাসের লো-কস্ট ইএমআই (EMI) লেনদেনের উপর প্রযোজ্য। উল্লেখ্য, ফোনটির 8 জিবি + 256 জিবি ও 12 জিবি + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 33,999 টাকা ও 37,999 টাকায় বিক্রি হচ্ছে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, ভিভো ভি50 5G ফোনের ডুয়াল ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.9 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
ভিভোর এই মিড-রেঞ্জ ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), 1 বিলিয়ন কালার, ও HDR10+ অফার করে। স্ক্র্যাচ আটকাতে স্ক্রিনের উপর ডায়মন্ড শিল্ড গ্লাস কভার রয়েছে। হ্যান্ডসেটে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার হয়েছে। এই ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale