Oppo K15 Turbo Series is expected to succeed the K13 Turbo lineup (pictured)
Oppo K13 Turbo Series গত বছর আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। এটি দেশের প্রথম স্মার্টফোন, যেখানে ইনবিল্ট কুলিং ফ্যান ব্যবহৃত হয়েছে। এর সাথে 80W চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি এবং 7,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। শোনা যাচ্ছে, উত্তরসূরী Oppo K15 Turbo Series (নাম অফিসিয়াল নয়) এপ্রিলে চাইনিজ মার্কেটে লঞ্চ হতে পারে। জল্পনা বাড়িয়ে এখন Oppo K15 Turbo এবং Oppo K15 Turbo Pro-এর ডিজাইন ফাঁস রয়েছে। ফার্স্ট লুকের পাশাপাশি বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ফোনগুলি পূর্বসূরীর মতো সেন্ট্রিফিউগাল ফ্যান দ্বারা সজ্জিত থাকার কথা জানা গিয়েছে।
গিজমোচীনার রিপোর্ট থেকে জানা গিয়েছে, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওপ্পো কে15 টার্বো এবং কে15 টার্বো প্রো-এর ছবি ফাঁস করেছেন। উভয় স্মার্টফোনে ফ্ল্যাট ও ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন দেখা যাচ্ছে। ফোনগুলি অভ্যন্তরীণ কুলিং ফ্যানের সাথে আসছে। ডিভাইসের ফ্রেমে ভেন্টিলেশন কাটআউট দেখা যাবে। এটি কুলিং সিস্টেমকে আরও কার্যকর করতে সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে।
আসন্ন Oppo K15 Turbo লাইনআপে ফ্রেমে একটি ক্যাপাসিটিভ টাচ বাটন দেখা গিয়েছে। চ্যাট স্টেশনের দাবি, দুই মডেলেই 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সিস্টেম থাকবে। প্রসঙ্গত, Oppo K13 সিরিজেও 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Oppo K15 Turbo Series
Photo Credit: DCS
পারফরম্যান্সের কথা বললে, Oppo K15 Turbo রান করবে Dimensity 8500 চিপসেটে। Pro ভ্যারিয়েন্টে আরও পাওয়ারফুল ফ্ল্যাগশিপ Dimensity 9500s চিপসেট দেওয়া হতে পারে। ফোনটি একটি 6.78 ইঞ্চি LTPS ডিসপ্লের সাথে আসবে, যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। আশা করা হচ্ছে, সংস্থা শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করবে।
টিপস্টার জানিয়েছেন, Oppo K15 Turbo সিরিজ আগের প্রজন্মের তুলনায় কিছুটা বেশি দামে আসবে। আরও শক্তিশালী চিপসেট এবং মেটাল ফ্রেম ব্যবহার মূল্যবৃদ্ধির পিছনে মুখ্য কারণ হতে পারে। পাশাপাশি বিশ্বজুড়ে মেমরি চিপের দাম বাড়ার কারণ তো আছেই। সবচেয়ে দামি মডেলে 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং সর্বোচ্চ 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যুক্ত হওয়ার সম্ভাবনা।
প্রসঙ্গত, 2025 সালের আগস্টে ভারতে লঞ্চের সময় Oppo K13 Turbo-এর দাম 27,999 টাকা ছিল৷ বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে৷ অন্য দিকে, Oppo K13 Turbo Pro-এর 8 জিবি + 256 জিবি ও 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 37,999 টাকা এবং 39,999 টাকা ছিল৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.