Redmi Note 8 Pro কে টেক্কা দিতে আসছে Oppo K5, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 সেপ্টেম্বর 2019 21:16 IST
হাইলাইট
  • Oppo K5 ফোনে Realme XT ফোনের কোয়াড ক্যামেরা ব্যবহার হয়েছে
  • এই ফোনে 8GB RAM আর 128GB স্টোরেজ থাকছে
  • থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট

Oppo K5 এ থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Photo Credit: Weibo

সম্প্রতি সুপারফাস্ট VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি নিয়ে এসেছিল Oppo। Oppo K5 ফোনে প্রথম এই প্রযুক্তি ব্যবহার হতে চলেছে। শিঘ্রই লঞ্চ হবে এই ফোন লঞ্চের আগে এবার Oppo K5 ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে এই ফোনে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। সাথে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi Note 8 Pro ফোনেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়াবসাইট থেকে Oppo K5 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে এই ফোনে একটি Snapdragon 730G চিপসেট। সাথে থাকবে 8GB RAM আর 128GB স্টোরেজ। প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Oppo K5 ফোনে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। Oppo K3 ফোনে একটি AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছিল। তাই মনে করা হচ্ছে K5 এও AMOLED ডিসপ্লে থাকতে পারে।

Advertisement

Oppo K5 এর পিছনে চারটি ক্যামেরা থাকবে 

Oppo K5 ফোনে সবথেকে বড় উন্নতি হয়েছে ক্যামেরা বিভাগে। এই ফোনে থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। ফোনের সামনে থাকবে 32 মেগাপিক্সেল ক্যামেরা। Oppo K3 ফোনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।

Oppo K5 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। এই ব্যাটারি জলদি চার্জ করার জন্য থাকবে 30W ফাস্ট চার্জিং। এই ফোনে থাকছে একটি USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন্ জ্যাক। যদিও Oppo K5 ফোনের দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo K5, Oppo K5 Specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.