Oppo Reno সিরিজের স্মার্টফোন 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 ফেব্রুয়ারি 2026 14:54 IST
হাইলাইট
  • Oppo Reno 11 Pro 5G সরাসরি 10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
  • এই ফোনে Sony টেলিফটো ক্যামেরা রয়েছে
  • ক্রেতাদের জন্য ক্রেডিট কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে

Oppo Reno 11 Pro 5G comes with a 32-megapixel camera for selfies and video chats

Photo Credit: Oppo

Oppo Reno সিরিজের স্মার্টফোন দুর্দান্ত ক্যামেরার জন্য জনপ্রিয়তা লাভ করেছে। আর আপনিও যদি এই ফোন কিনতে চান, তাহলে সুখবর রয়েছে। Oppo Reno 11 Pro 5G এখন সরাসরি 10,000 টাকা ছাড়ে কেনার সুযোগ মিলছে। এছাড়াও, ফোনের সাথে 1,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। মাসিক কিস্তিতে নিলেও ছাড় অফার করছে কোম্পানি। Oppo Reno 11 Pro 5G কেনার কারণগুলোর মধ্যে রয়েছে পাওয়ারফুল MediaTek Dimensity 8200 প্রসেসর, Sony এর RGBW টেলিফটো ক্যামেরা, হাইপারটোন ইমেজ ইঞ্জিন, 80W SuperVOOC চার্জিং সাপোর্ট, ইত্যাদি। চলুন ফোনটির নতুন দাম এবং অফারের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Oppo Reno 11 Pro 5G দাম ও অফার

Oppo Reno 11 Pro 5G ভারতে 2024 সালের প্রথম দিকে 39,999 টাকায় লঞ্চ হয়েছিল। এতে 12 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যায়। বর্তমানে ফোনটি ফ্লিপকার্টে 29,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ক্রেতাদের সরাসরি 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ডে দাম মেটালে 1,499 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আবার Canara ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,500 টাকা ছাড় মিলছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ছয় মাসের নো-কস্ট ইএমআই প্ল্যানে 1,500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এটি দুই বছরের পুরনো মডেল হলেও আজও প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করার জন্য উপযুক্ত। হ্যান্ডসেটের পার্ল হোয়াইট কালার অপশনে অফার প্রযোজ্য। রক গ্রে রঙটি 34,960 টাকায় বিক্রি হচ্ছে।

Oppo Reno 11 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো রেনো 11 প্রো 5G ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে বাজারে এসেছে। ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX890 সেন্সর), 8 মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রাওয়াইড লেন্স, ও 32 মেগাপিক্সেল Sony IMX709 টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক এবং ফ্রন্ট — উভয়েই 4K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে।

স্মার্টফোনের সামনে 6.7 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,412 পিক্সেল), এবং 950 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে পাওয়ার ব্যাকআপের দায়িত্বে 4,600mAh ব্যাটারি। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। লঞ্চের সময় এতে Android 14 প্রি-ইনস্টল ছিল যা  Android 17 ভার্সন পর্যন্ত আপগ্রেড করা হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and premium design
  • Vibrant 120Hz AMOLED display
  • Fast wired charging
  • Versatile camera system
  • Bad
  • Bloated software
  • No stereo speakers
  • Lack an official IP rating
  • No wireless charging
  • Below average video quality
 
KEY SPECS
Display 6.74-inch
Processor MediaTek Dimensity 8200
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 32-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 4600mAh
OS Android 14
Resolution 1240x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. হাজার টাকা ছাড়ে Oppo K14 5G-এর বিক্রি শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা পাবেন
  2. Samsung Galaxy M17e 5G এখন সেলে, দাম কমে 11,999 টাকা, সীমিত সময়ের অফার
  3. 12,249 টাকায় অ্যামোলেড স্ক্রিন, Sony ক্যামেরা, ও সেরা প্রসেসর, Lava Bold 2 5G ফোনে ব্যাপক অফার
  4. শাওমির নতুন বাজেট ফোন Redmi 15A 5G মার্চ 27 লঞ্চ হচ্ছে, 6300mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে থাকবে
  5. Android ফোনে অ্যাপ ব্যবহারে নয়া নিয়ম আনছে Google, অনেকের অসুবিধা হলেও কমবে সাইবার প্রতারণা
  6. Redmi R সিরিজের স্মার্টফোন ভারতে আসছে? নতুন টিজার ঘিরে জল্পনা তুঙ্গে
  7. iQOO Z11 বিরাট 9,020mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেট OLED ডিসপ্লের সাথে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  8. Vivo ভারতে আনছে দুই নতুন 5G ফোন, থাকবে 6500mAh ব্যাটারি, দাম ফাঁস হল
  9. FaceBook-এর নতুন স্কিম, রিলস পোস্ট করলেই মাসে 2.8 লক্ষ টাকা আয়, ভিউ লাগবে না
  10. Realme P4 Lite 5G সবচেয়ে সস্তায় VC কুলিং, 7,000mAh ব্যাটারি, ও 144 হার্টজ ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.