5 জুন লঞ্চ হবে Oppo Reno 4 সিরিজ, শুরু হল প্রি-অর্ডার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 জুন 2020 17:22 IST
হাইলাইট
  • Oppo Reno 4 সিরিজে Snapdragon 765G সিপসেট থাকবে
  • সুটি ফোন লঞ্চ হবে
  • প্রি-অর্ডার শুরু হবে

Oppo Reno 4

Photo Credit: Oppo/ Weibo

চলতি সপ্তাহে বাজারে আসতে চলেছে Oppo Reno 4 সিরিজের একাধিক স্মার্টফোন। 5 জুন এই ফোনগুলি লঞ্চ করবে Oppo। আপাতত চিনে লঞ্চ হবে। ইতিমধ্যেই চিনের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।

সম্প্রতি চিনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে প্রকাশিত টিজারে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। এছাড়াও চিনের JD.com ওয়েবসাইতে দেখা গিয়েছে এই ফোন।

Oppo Reno 4 সিরিজ স্পেসিফিকেশন

Oppo Reno 4-এ থাকতে পারে 6.43 ইঞ্চি ডিসপ্লে। Oppo Reno 4 Pro-তে থাকতে পারে 6.55 ইঞ্চি ডিসপ্লে। প্রথম ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকলেও দ্বিতীয় ফোনে একটি মাত্র ক্যামেরা থাকতে পারে।

Oppo Reno 4 সিরিজের দুটি ফোনেই থাকতে পারে Snapdragon 765G চিপসেট। সঙ্গে থাকতে পারে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ। এই দুই ফোনেই Android 10 অপারেটিং সিস্টেম চলবে। দুটি ফোনেই 4,000 mAh ব্যাটারি থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo Reno 4, Oppo Reno 4 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  2. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  3. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  4. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  5. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  6. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  7. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  8. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  9. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  10. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.