মাত্র আধ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন, যুগান্তকারী প্রযুক্তি নিয়ে এল Oppo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 সেপ্টেম্বর 2019 16:10 IST
হাইলাইট
  • 30 মিনিটে Reno Ace ফোনের ব্যাটারি চার্জ হয়েছে
  • এই ফোনে 65W SuperVOOC চার্জিং ব্যবহার হয়েছে
  • 10 অক্টোবর লঞ্চ হবে এই স্মার্টফোন

30 মিনিটে Oppo Reno Ace ফোন সম্পূর্ণ চার্জ হবে

Photo Credit: Oppo /via Weibo

শিঘ্রই লঞ্চ হবে Oppo Reno Ace। এই ফোনে একাধিক দুর্দান্ত ফিচার নিয়ে আসছে চিনের কোম্পানিটি। সম্প্রতি নতুন এই স্মার্টফোনের টিজার ভিডিও প্রকাশ করেছে Oppo। এর মধ্যে একটি ফোনে রয়েছে 65W SuperVOOC চার্জিং সাপোর্ট। নতুন এই ফাস্ট চার্জিঙ্ঘ ব্যবহার করে মাত্র 30 মিনিটের মধ্যে Oppo Reno Ace ফোনের 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়েছে।

চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Oppo অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। “65W চার্জিং কত ফাস্ট? মাত্র 30 মিনিটের মধ্যে Oppo Reno Ace ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা গিয়েছে।” সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে Oppo। এই পোস্টে অন্য একটি ফোনের সাথে Oppo Reno Ace ফোন পাশাপাশি চার্জে বসানো হয়েছে। অন্য ফোনে VOOC 3.0 চার্জিং সাপোর্ট রয়েছে। ভিডিওতে জানানো হয়েছে ‘65W Super VOOC' চার্জিং ব্যবহার করে মাত্র 26 মিনিটে Oppo Reno Ace ফোনের 4,000 mAh ব্যাটারি সম্পূর্ন চার্জ হয়েছে। একই সময়ে VOOC 3.0 চার্জিং এর ফোন 40 শতাংশ চার্জ হয়েছে।

10 অক্টোবর লঞ্চ হবে Oppo Reno Ace। সম্প্রতি এই কথা জানিয়েছে চিনের কোম্পানিটি। এই ফোনে একটি 90 Hz ডিসপ্লে থাকছে। ডিসপ্লে ছাড়া এই ফোনের অন্য কোন স্পেসিফিকেশন সামনে আসেনি। সেপ্টেম্বর মাসে বাজারে আসবে OnePlus 7T। সেই ফোনেও ব্যবহার হবে একটি 90 Hz ডিসপ্লে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.