8,000 টাকার কমে সেরা ফোনগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 এপ্রিল 2020 20:37 IST

Realme C3-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে

সম্প্রতি জিএসটি বাড়ার কারণে ভারতে ফোনের দাম বেড়েছে। ফলে 8,000 টাকায় আগের থেকে অনেক কম ফোন পাওয়া যাচ্ছে। এর মধ্যে অনেক ফোনেই থাকবে দারুণ ব্যাটারি ব্যাক-আপ, ভালো ক্যামেরা আর দুর্দান্ত পারফর্মেন্স। পকেটে চাপ না দিয়ে 8,000 টাকার কমে সেরা ফোনগুলি দেখে নিন।

10,000 টাকার কমে সেরা ফোনগুলো দেখে নিন

15,000 টাকার কমে সেরা ফোনগুলি দেখে নিন

20,000 টাকার কমে সেরা ফোনগুলো দেখে নিন

8,000 টাকার কমে সেরা ফোনগুলি দেখে নিন

ফোন Gadgets 360 রেটিং (10-এর মধ্যে) দাম
Realme C3 8 7,499 টাকা
Realme 3 8 8,499 টাকা
Redmi 8A/ 8A Dual 7 6,999 টাকা

Realme C3

Realme C3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নতুন Realme UI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। ডিসপ্লের উপরে র‍্যেছে ওয়াটারড্রপ নচ। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G70 চিপসেট 4GB  পর্যন্ত RAM ও 64GB পর্যন্ত স্টোরেজ।

Realme C3 -র পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

Realme C3-র ভিতরে 5,000 mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে এক চার্জে 43.9 ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। ন্তউন এই এন্ট্রি লেভেল ফোনের ওজন 195 গ্রাম। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে  2.4GHz Wi-Fi, USB OTG, Micro USB port, VoLTE, Bluetooth 5, GPS/Beidou/ Galileo/Glonass/A-GPS।

Realme 3

ডুয়াল সিম Realme 3 তে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Color OS 6.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জার।

Advertisement

ছবি তোলার জন্য Realme 3 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য Realme 3 তে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

Redmi 8A / Redmi 8A Dual

ডুয়াল সিম Redmi 8A Dual -এ Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Redmi 8A Dual -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে থাকছে  2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে। Redmi 8A Dual -এ থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 188 গ্রাম।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 ঝড় তুলে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, ফিচার্সে বিরাট চমক
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.