10,000 টাকার কমে সেরা ফোনগুলো দেখে নিন

10,000 টাকার কম দামে ভারতের সেরা স্মার্টফোনগুলি দেখে নিন।

10,000 টাকার কমে সেরা ফোনগুলো দেখে নিন

চলতি বছর জানুয়ারিতে লঞ্চ হয়েছিল Realme 5i

বিজ্ঞাপন

লকডাউনের কারণে কয়েক সপ্তাহ ভারতে স্মার্টফোন বিক্রি বন্ধ ছিল। 20 এপ্রিল আবার স্মার্টফোন বিক্রি শুরু হচ্ছে। অনেক দিন বিক্রি বন্ধ থাকার কারণে আগামী সপ্তাহের শুরুতেই স্মার্টফোনের চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে। এপ্রিল মাসের শুরুতে স্মার্টফোনে পণ্য পরিষেবা কর 12 শতাংশ থেকে বেড়ে 18 শতাংশ হয়েছে। ফলে লকডাউনের মধ্যেই সব স্মার্টফোনের দাম বেড়েছে। এই মুহূর্তে 10,000 টাকার কমে সেরা ফোনগুলি দেখে নিন।

8,000 টাকার কমে সেরা ফোনগুলি দেখে নিন

15,000 টাকার কমে সেরা ফোনগুলি দেখে নিন

20,000 টাকার কমে সেরা ফোনগুলো দেখে নিন

10,000 টাকার কমে সেরা স্মার্টফোনের তালিকা

মডেল Gadgets 360 রেটিং(10-এর মধ্যে) দাম
Realme 5i 8 9,999 টাকা
Samsung Galaxy M30 8 9,685 টাকা
Realme U1 8 8,499 টাকা
Redmi 8 7 8,999 টাকা

Realme 5i

Realme 5i তে 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। এই ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Realme 5i ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য Realme 5i ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর 10W চার্জিং। Realme 5i এর ওজন 195 গ্রাম।

Samsung Galaxy M30

Galaxy M30 তে থাকছে একটি 6.3 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 2GB / 3GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

Galaxy M30 ফোনের পিছনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সর 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সর। ফোনের সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।

Galaxy M30 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।

Realme U1

Realme U1 তে রয়েছে একটি 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Realme U1 এ রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি।

Redmi 8

Redmi 8-এ থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB  পর্যন্ত স্টোরেজ। Redmi 8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Redmi 8 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি।

ছবি তোলার জন্য Redmi 8 ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  2. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  3. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  4. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  6. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  7. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  8. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  9. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  10. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »