Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 অগাস্ট 2026 13:49 IST
হাইলাইট
  • Poco M8 Power ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন
  • ফোনের সামনে 6.9 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে আছে
  • Poco M8 Power লঞ্চ অফারে 21,999 টাকায় কেনা যাবে

Poco M8 Power's biggest highlight is its 8000mAh battery

Photo Credit: Poco

Poco M8 Power মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। সংস্থার দাবি, ফোনটি ফুল চার্জে 3 দিন ব্যবহার করা যাবে। এই সিলিকন কার্বন ব্যাটারিতে Xiaomi Surge G1 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ রয়েছে। পোকো তাদের নতুন স্মার্টফোনে প্রথমবার 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে রেখেছে। Poco M8 Power অক্টা-কোর Snapdragon 4 Gen 4 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে 10,416 বর্গমিমি গ্রাফাইট হিট ডিসিপেশন এরিয়া, স্টেরিও স্পিকার, Dolby Atmos সাপোর্ট, ও সার্কেল টু সার্চের মতো ফিচার্স রয়েছে। ফোনের দাম ও খুঁটিনাটি জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

Poco M8 Power দাম

Poco M8 Power দেশের বাজারে 24,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। লঞ্চ অফারে সেলের প্রথম দিন 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। একইসঙ্গে, 1,000 টাকা কুপন ডিসকাউন্ট থাকবে। ফলে ফোনের দাম 21,999 টাকায় নেমে আসবে।

অন্য দিকে, কোম্পানি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা রেখেছে। এটিও অফারে 24,999 টাকায় কেনা যাবে। ফোনের সেল আগস্ট 7 দুপুর 12টা থেকে শুরু হবে। অফার প্রথম 12 ঘন্টার জন্য প্রযোজ্য। এটি ব্ল্যাক, ব্লেজ অরেঞ্জ, ও গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Poco M8 Power ফিচার্স ও স্পেসিফিকেশন

পোকো এম8 পাওয়ার মডেলে Corning Gorilla Glass 7i কভারের সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,396 পিক্সেল) সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসে IP65 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং মিলবে।

Poco M8 Power-এর পিছনে f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 5P লেন্স আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। পিছনের বা সামনের ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করার সুবিধা নেই। তবে এতে বেশ কিছু আলাদা এআই ফটোগ্রাফি মোড আছে।

Advertisement

পোকোর নতুন ফোনে স্ন্যাপড্রাগন 4 জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি LPDDR4x র‍্যাম ও UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি HyperOS 3 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত। এটি Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

কোম্পানি চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ সরবরাহ করবে। হ্যান্ডসেটের 8,000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি 8.4 মিমি পুরু ও ওজন 220 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.