Poco M8 Power আসলে Redmi Note 17 মডেলের রিব্র্যান্ডেড হবে বলে দাবি করা হচ্ছে।
Photo Credit: Poco
Poco M8 Power is confirmed to pack an 8,000mAh battery
Poco M8 Power আগামী সপ্তাহে ভারতে আসছে। শাওমির সাব-ব্র্যান্ড ফোনটির লঞ্চের দিনক্ষণ এবং ডিজাইন প্রকাশ করেছে। একইসঙ্গে, ডিসপ্লে ও ব্যাটারি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে৷। আসন্ন Poco M8 Power মডেলের অন্যতম আকর্ষণ হল শক্তিশালী 8,000mAh ব্যাটারি। পোকো দাবি করছে যে, এটি ফুল চার্জে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যাকআপ প্রদান করবে। স্মার্টফোনটি Flipkart ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি হবে বলে জানানো হয়েছে। পোকোর নতুন ফোনে আর কী কী চমক থাকবে, তা জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।
X-এর একটি পোস্টে পোকো ইন্ডিয়া নিশ্চিত করেছে, Poco M8 Power ভারতের বাজারে আগস্ট 4 তারিখে আত্মপ্রকাশ করবে। এটি দুপুর 12টার সময় ফ্লিপকার্টে লঞ্চ হবে। হ্যান্ডসেটে ভাইব্রান্ট এবং ইমার্সিভ AMOLED ডিসপ্লে থাকার কথাও জানানো হয়েছে।
প্রোমোশনাল পোস্টার অনুসারে, পোকো এম8 পাওয়ার 5G-এর মুখ্য হাইলাইট হবে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স। এই লক্ষ্যকে সামনে এগিয়ে রেখে ফোনটির জন্য "পাওয়ার ইয়োর বিঞ্জ" ট্যাগলাইন ব্যবহার করছে কোম্পানি।
টিজারে Poco M8 Power-এর ডিজাইনের ঝলক দেখা গিয়েছে। কমলা রঙের এই হ্যান্ডসেটের পিছনের অংশের অর্ধেক জুড়ে বর্গাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড আছে। সেখানে দুটি লেন্স, 50 মেগাপিক্সেল ক্যামেরা টেক্সট, একটি LED ফ্ল্যাশ এবং ব্র্যান্ডের লোগো দেখা যাচ্ছে। স্মার্টফোনটির অন্যান্য স্পেসিফিকেশন এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, Poco M8 Power আসলে Redmi Note 17 মডেলের রিব্র্যান্ডেড হবে বলে দাবি করা হচ্ছে। Redmi Note 17 ও Note 17 Pro জুলাইয়ে চীনে লঞ্চ হয়েছে। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড মডেল আগস্ট 6 ভারতে লঞ্চ হবে। ফোনটির বিক্রি 11 আগস্ট থেকে শুরু হবে।
Poco M8 Power ও Redmi Note 17 একই ধরনের ফিচার অফার করবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, রেডমি নোট 17 চীনে FHD+ রেজোলিউশনের 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে উপলব্ধ। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে Dolby Atmos প্রযুক্তি আছে।
রেডমির ফোনের পিছনে 50 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা আছে। ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। হ্যান্ডসেটে Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ও 22.5W রিভার্স চার্জিং ফিচার মিলবে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Samsung Galaxy A18 4G Price, Design and Key Specifications Leaked Ahead of Launch