Redmi Note 17 আগস্ট 6 ভারতে লঞ্চ হবে ও প্রথম সেল আগস্ট 11 অনুষ্ঠিত হতে পারে।
Photo Credit: Redmi
Redmi Note 17 series was launched in China recently
Redmi Note 17 আগস্টের প্রথমে সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। Redmi Note 17 ও Note 17 Pro গত সপ্তাহে চীনে আত্মপ্রকাশ করেছে। ফোনগুলির পরবর্তী গন্তব্য এখন ভারতবর্ষ। রেডমি এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি। কিন্তু এক টিপস্টার অনলাইনে লঞ্চের ও প্রথম সেলের তারিখ ফাঁস করেছেন। Redmi Note 17-এর ভারতীয় ভ্যারিয়েন্টের প্রধান স্পেসিফিকেশনগুলিও প্রকাশ্যে এসেছে। স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হবে শক্তিশালী ব্যাটারি। এটি Redmi Note সিরিজের প্রথম হ্যান্ডসেট, যেখানে 8,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Redmi Note 17 Pro আরও বড় 9,000mAh ব্যাটারি পেয়েছে৷ কিন্তু এটি স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে একই দিনে এ দেশে লঞ্চ হবে কিনা, তা জানা যায়নি।
টিপস্টার অভিষেক যাদব সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে জানিয়েছেন, Redmi Note 17 আগস্ট 6 ভারতে লঞ্চ হবে। ফোনটির বিক্রি 11 আগস্ট থেকে শুরু হবে। হ্যান্ডসেটের ভারতীয় ভার্সনে 8,000mAh ব্যাটারির পাশাপাশি, OLED ডিসপ্লে, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল Light Fusion 400 রিয়ার ক্যামেরা থাকার কথা নিশ্চিত করেছেন তিনি।
প্রসঙ্গত, রেডমি নোট 17-এর চাইনিজ মডেলে 7 ইঞ্চির বিশাল ওলেড ডিসপ্লে আছে৷ প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, FHD+ রেজোলিউশন, ও 1,800 নিট পিক ব্রাইটনেস অফার করে। বায়োমেট্রিক সেফটির জন্য, এই ফোনের স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Redmi Note 17 সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে, যা হল f/1.8 অ্যাপারচার এবং PDAF-সহ 50 মেগাপিক্সেলের সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। পিছনের বা সামনের ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করার সুবিধা দেয়নি কোম্পানি।
হ্যান্ডসেটে Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি HyperOS 3 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। এতে 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং-সহ পাওয়ারফুল সিলিকন কার্বন ব্যাটারি আছে।
প্রসঙ্গত, Redmi Note 17-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে Poco M8 Power ভারতে আসছে বলে জানা গিয়েছে। স্মার্টফোনটির একটি ল্যান্ডিং পেজ ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। লঞ্চের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি৷ তবে সেখানে "রেডি ফর বিগ ব্যাটারি" ট্যাগলাইন দেখা গিয়েছে। অর্থাৎ, ফোনটি বড় ব্যাটারি পাবে। রিপোর্ট বলছে, এটি Redmi Note 17-এর মতো 8,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset