সাশ্রয়ী মূল্যে ভারতের বাজারে উপস্থিত হতে চলেছে Poco C75 5G এবং Poco M7 Pro 5G

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 6 ডিসেম্বর 2024 11:11 IST
হাইলাইট
  • POCO M7 PRO 5G হ্যান্ডসেটটিতে একটি AMOLED ডিসপ্লে থাকবে
  • POCO-র C-সিরিজের স্মার্টফোনটিতে একটি SONY-র ক্যামেরা থাকবে
  • POCO C75 5G ফোনটি Snapdragon 8s Gen 3 চিপসেটের সাথে আসবে বলে জানা গিয়ে

Poco M7 Pro 5G 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.88-ইঞ্চি HD+ ডিসপ্লে পাবে

Photo Credit: Poco M7

আসন্ন সপ্তাহগুলিতে POCO M7 Pro 5G এবং POCO C75 5g ভারতে লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত। Poco নতুন স্মার্টফোনগুলির কিছু মূল বৈশিষ্ট্য এবং লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। Poco-র C-সিরিজের স্মার্টফোনটিতে একটি Sony-র ক্যামেরা থাকবে বলে হয়েছে এবং M7 Pro 5G হ্যান্ডসেটটিতে একটি AMOLED ডিসপ্লে থাকবে। উভয় হ্যান্ডসেটই ফ্লিপকার্ট-এর মাধ্যমে পাওয়া যাবে। নতুন Poco C75 5G হ্যান্ডসেটটিতে প্রথম থেকেই একটি Snapdragon 4s Gen 2 SoC প্রসেসর থাকবে এবং এটি সাশ্রয়ী মূল্যের সাথে আসবে। অন্যদিকে Poco C75 5G হ্যান্ডসেটটিকে ভারতের বাজারে সবচেয়ে সস্তার 5G ফোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেটিতে একটি Sony সেন্সর থাকবে।

Poco India-র হেড Himanshu Tandon আসন্ন Poco M7 Pro 5G এবং Poco C75 5G হ্যাণ্ডসেটগুলির লঞ্চের সম্পর্কে X-এর মাধ্যমে বলেছে। এগুলি ডিসেম্বরের 17 তারিখ দুপুর 12টায় উন্মোচন করা হবে।

Poco M7 Pro 5G হ্যান্ডসেটটিতে নিশ্চিতভাবে একটি AMOLED ডিসপ্লে থাকবে। অন্যদিকে Poco C75 5G হ্যান্ডসেটটি একটি Sony ক্যামেরা সহ 9000টাকার কম মূল্যে পাওয়া যাবে বলে টিজ করা হয়েছে।এই হ্যান্ডসেটটি 5g SA(standalone) সমর্থন করবে, কিন্তু 5g NSA non-standalone সমর্থন করবে না,যেটি এয়ারটেল ব্যবহার করে।

লঞ্চের আগে এই ফোনগুলির জন্য ফ্লিপকার্টে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট খোলা হয়েছে, যেখানে নতুন ফোনগুলির প্রথম লুক দেখা যাচ্ছে। তালিকায় দেখানো হয়েছে, Poco M7 Pro 5G হ্যান্ডসেটটিতে একটি 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.67 ইঞ্চির full-HD+ ডিসপ্লে আছে, এটির স্ক্রিন-টু-বডি রেসিও 92.02%, সর্বোচ্চ উজ্জ্বলতা 2,100নিট এবং HDR 10+ সমর্থন করে। ডিসপ্লেটিতে কর্নিং গরিলা গ্লাস 5 এর সুরক্ষা, TUV ট্রিপল সার্টিফিকেশন এবং SGC eye care সার্টিফিকেশন আছে। এছাড়াও এটির ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

বলা হয়েছে যে, Poco C75 5G হ্যান্ডসেটটিতে 4জিবি RAM-এর সাথে একটি Snapdragon 4s Gen 2 SoC থাকতে পারে। হ্যান্ডসেটটিতে 4 জিবি Turbo RAM এবং একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে 1টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর ব্যবস্থা থাকবে। নতুন Poco C-সিরিজের ফোনটিতে বৃত্ত আকারের ক্যামেরা মডিউল আছে।

Advertisement

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Poco C75 5G হ্যাণ্ডসেটটিতে 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকতে পারে,যেটির রিফ্রেশ রেট 120Hz হবে। এটিতে সম্ভবত 18W-এর চার্জিং সমর্থিত একটি 5,160 mAh-এর ব্যাটারী থাকবে। আশা করা হচ্ছে হ্যান্ডসেটটিতে একটি 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরার সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হয়ে উন্মোচিত হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  2. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  3. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  4. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  5. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  6. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  7. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  10. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.