শীঘ্রই লঞ্চ হবে Poco X2! সামনে এল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 জানুয়ারী 2020 11:33 IST
হাইলাইট
  • Poco X2 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে
  • এই ফোনে Qualcomm Snapdragon 730G চিপসেট থাকতে পারে
  • সাথে থাকবে 8GB RAM

2018 সালে লঞ্চ হয়েছিল Poco ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন Poco F1

2018 সালের অগাস্ট মাসে Poco ব্র্যান্ডের অধীনে স্মার্টফোন লঞ্চ করে টেক দুনিয়াকে চমকে দিয়েছিল Xiaomi। অবিশ্বাস্য দামে শক্তিশালী স্পেসিফিকেশনের জন্য সহজের গ্রাহকের মন জিতেছিল Poco ব্র্যান্ডের প্রথম ফোন Poco F1। যদিও এর পরে Poco ব্র্যান্ডের অধীনে অন্য কোন ফোন লঞ্চ করেনি চিনের কোম্পানিটি। Poco F1 এর দুর্দান্ত সাফল্যের পরে Poco ব্র্যান্ডের পরবর্তী স্মার্টফোন লঞ্চ ঘিরে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে পরবর্তী Poco ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছিল। এবার Poco X2 ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। সম্প্রতি জনপ্রিয় বেঞ্জমার্কিং ওয়েবসাইট Geekbench ওয়েবসাইটে Poco X2 ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোন লঞ্চের সময় Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

Geekbench ওয়েবসাইটে Poco X2 ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকবে একটি Qualcomm চিপসেট। ‘phoenixin' ছদ্মনামে এই চিপসেট সামনে এসেছে। Qualcomm Snapdragon 730G চিপসেট সহ লঞ্চ হতে পারে Poco X2। সম্প্রতি Redmi K30 ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল।

Advertisement

Qualcomm চিপসেট ছাড়াও Poco X2 ফোনে থাকবে 8GB RAM। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোরে এই ফোন 547 স্কোর করেছে। মাল্টি-কোর পারফর্মেন্সে Poco X2 পেয়েছে 1,767।

এখনও Poco X2 লঞ্চ সম্পর্কে কোন মন্তব্য করেনি Xiaomi। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30। 4GB ও 5G ভেরিয়েন্টে এই ফোন সামনে এসেছিল। এই ফোনের নাম বদলে শীঘ্রই লঞ্চ হতে পারে Poco X2।

ইতিমধ্যেই Poco X2 লঞ্চ সম্পর্কে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত Xiaomi-র তরফ থেকে উত্তর পাওয়া যায়নি।

Advertisement

সপ্তাহের শুরুতেই Poco F2 সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছিল। এবার Geekbench ওয়েবসাইটে Poco X2 ফোনের স্পেসিফিকেশন সামনে এল।

আরও পড়ুন:

Advertisement

64MP ক্যামেরা, 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হল Redmi K30

চারটি ক্যামেরা, সুপার ফাস্ট চার্জিং সহ এসে গেল Oppo F15

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco X2, Pocophone, Poco, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.