ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Poco X2। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা, এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর।
Poco X2 -তে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে
ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Poco X2। 11 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু হয়েছিল। ইতিমধ্যেই তিনটি ফ্ল্যাশ সেলে মুহূর্তে এই ফোনের স্টক শেষ হয়েছে। মঙ্গলবার চতুর্থ সেলে আবার পাওয়া যাবে এই স্মার্টফোন। আগামীকালের সেলে অন্য সেলের থেকে বেশি স্টক নিয়ে নামছে Poco। তবে মঙ্গলবার শুধুমাত্র লাল রঙে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা, এই ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। এই ফোনের ভিতরে 4,500 mAh ব্যাটারি ব্যবহার করেছে Poco। 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।
মঙ্গলবার লাল রঙে পাওয়া যাবে Poco X2
6GB RAM + 64GB স্টোরেজে Poco X2-র দাম 15,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে 16,999 টাকা ও 19,999 টাকা খরচ হবে। মঙ্গলবার সেলে আইসিআইসিআই কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে।
64MP ক্যামেরার লড়াই! Poco X2 বনাম Redmi Note 8 Pro
Save the date! The biggest #POCOX2 sale is on its way.
— POCO India (@IndiaPOCO) February 29, 2020
RT if you're ready to #HeadForRed. #SmoothAF
Wishlist now: https://t.co/X56aa4wnQZ pic.twitter.com/M9pzLroNVu
ডুয়াল সিম Poco X2-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730G চিপসেট। সঙ্গে থাকছে 8GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।
Poco X2-র পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউলে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। Poco X2-র ডুয়াল সেলফি ক্যামেরায় 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। Poco X2-তে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features