Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 মার্চ 2026 19:36 IST
হাইলাইট
  • Poco X8 Pro Max 5G বিশাল 9,000mAh ব্যাটারির সাথে এসেছে
  • Poco X8 Pro 5G Iron Man এডিশনে সোনালী ও কালো রঙের মেলবন্ধন ঘটেছে
  • Poco X8 Pro সিরিজের সমস্ত মডেলে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

Poco X8 Pro Max 5G features a massive 9,000mAh battery

Photo Credit: Poco

Poco X8 Pro Series অবশেষে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Poco X8 Pro 5G, Poco X8 Pro 5G Iron Man Edition, এবং Poco X8 Pro Max 5G ভারতে এসেছে। ফোনগুলি বিশাল ব্যাটারি, সুপারফাস্ট চার্জিং, ও শক্তিশালী চিপসেট পেয়েছে। তিনটি ফোনেই 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং হাই-পারফরম্যান্স Dimensity প্রসেসর রয়েছে। Poco X8 Pro Max 5G মডেলটি অবাক করা 9,000mAh ব্যাটারি অফার করে, যা ভারতে শাওমির ইতিহাসে সর্বোচ্চ ক্যাপাসিটি। Poco X8 Pro 5G Iron Man এডিশনে কালো এবং সোনালী রঙের মেলবন্ধন ঘটেছে। ব্যাক প্যানেলে আইরন ম্যানের ছবি ও মেটালিক টেক্সচার দেখা যায়।

Poco X8 Pro Series দাম

Poco X8 Pro 5G-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 32,999 টাকা ও 35,999 টাকা রাখা হয়েছে। Poco X8 Pro Max 5G উপলব্ধ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এদের দাম যথাক্রমে 42,999 টাকা ও 45,999 টাকা।

Poco X8 Pro 5G Iron Man Edition পাওয়া যাবে 34,999 টাকায় (12 জিবি + 256 জিবি)৷ লঞ্চ অফারে ICICI, HDFC, ও Axis ব্যাংকের কার্ডে 3,000 টাকা ডিসকাউন্ট মিলবে। ফলে সমস্ত মেমরি অপশন 3,000 টাকা সস্তায় কেনা যাবে। নতুন স্মার্টফোনগুলি ফ্লিপকার্টে মার্চ 23 দুপুর বারোটা থেকে বিক্রি হবে।

Poco X8 Pro Series স্পেসিফিকেশন ও ফিচার্স

পোকো এক্স8 প্রো ম্যাক্স 5G বিশাল 9,000mAh ব্যাটারি পেয়েছে। সংস্থা দাবি করছে, এটি সাধারণ ব্যবহারে তিন দিন ব্যাকআপ দেবে। আবার এক চার্জে 30 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে। পোকো এক্স8 প্রো 5G  6,500mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। দুই ফোনেই 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট আছে৷ ফোনগুলি পোকোর 3D আইস লুপ কুলিং সিস্টেমের সাথে এসেছে। প্রো মডেলে 5,300 বর্গমিমি হিট ডিসিপেশন চেম্বার আছে, প্রো ম্যাক্স মডেলের ক্ষেত্রে আকার কিছুটা বড় (5,800 বর্গমিমি)।

Poco X8 Pro 5G-এর সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। Poco X8 Pro Max 5G মডেলেও একই রিফ্রেশ রেট ও রেজোলিউশন যুক্ত অ্যামোলেড প্যানেল আছে, তবে আকার 6.83 ইঞ্চি। Poco X8 Pro চলে MediaTek Dimensity 8500 Ultra চিপসেটে। অন্য দিকে, Poco X8 Pro Max আরও শক্তিশালী Dimensity 9500s প্রসেসর দ্বারা পরিচালিত।

সিরিজের দুই ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এছাড়া, ফোনগুলি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেসের সাথে এসেছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Top-notch performance
  • Bad
  • Cameras could be better
  • Bloatware heavy
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 9000mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  2. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  3. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  4. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
  6. iQOO 15T অসাধারণ 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, এবং 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Lenovo Legion Y70 (2026) চার বছর অপেক্ষার পর লঞ্চ হল, বড় 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
  8. ডুয়াল সেলফি ক্যামেরার Motorola Razr Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট
  9. Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
  10. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.